"নারীর আসল শক্তি তার মধ্যেই – নারী দিবসে বিশেষ বার্তা কঙ্গনার"
Connect with us

বিনোদন

“নারীর আসল শক্তি তার মধ্যেই – নারী দিবসে বিশেষ বার্তা কঙ্গনার”

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বলিউডে কঙ্গনা রনৌতকে বলা হয় ‘লৌহমানবী’। তাঁর সাহস, স্পষ্টবাদিতা এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন লড়াই তাঁকে এই বিশেষ তকমা এনে দিয়েছে। আন্তর্জাতিক নারী দিবসে কঙ্গনা দেশের সমস্ত নারীর উদ্দেশে একটি বিশেষ বার্তা দিয়েছেন। তবে এবারের বার্তায় ছিল এক ভিন্ন ভাবনা।

কঙ্গনার মতে, নারীর আসল প্রতিদ্বন্দ্বী অন্য কেউ নয়, বরং তিনি নিজেই। তিনি বলেন, “প্রত্যেক নারীর ভেতরে অসীম শক্তি রয়েছে। নিজেদের সেই শক্তি ও গুণাবলিকে খুঁজে বের করুন, তাদের প্রকাশ ঘটান। তাহলেই সত্যিকারের সাফল্য আসবে। নারী হিসেবে নিজেকে কম ভাবার কিছু নেই। নিজের ক্ষমতাকে জানুন, বুঝুন এবং তার সদ্ব্যবহার করুন।”

আরও পড়ুনঃনারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিএনপি মহাসচিব ফখরুল

সাধারণত কঠোর ও তীব্র ভাষায় নিজের বক্তব্য তুলে ধরেন কঙ্গনা, কিন্তু এদিন তাঁর বার্তায় ছিল ভালোবাসা ও কোমলতার ছোঁয়া। তিনি বলেন, “আরও মানবিক হন, কথায় ও আচরণে দয়া ও ভালোবাসা প্রকাশ করুন। পৃথিবীর প্রতিটি প্রাণী নারীর মমতা, যত্ন ও ভালোবাসার অপেক্ষায় থাকে। একজন শিশুর জন্য যেমন তার মায়ের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি, তেমনই এই বিশ্বেও নারীর ভূমিকা অনস্বীকার্য।”

Advertisement
ads ads

তিনি আরও বলেন, নারীশক্তিই প্রকৃত দৈবশক্তি। সমাজের প্রতিটি স্তরে নারীদের অবদান গুরুত্বপূর্ণ। তাই নিজেদের আত্মবিশ্বাস ও শক্তিকে কাজে লাগিয়ে নারীরা যেন এগিয়ে যান, সেটাই কঙ্গনার বার্তা।

Continue Reading
Advertisement ads