উত্তর দিনাজপুর
আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুষ্কৃতী।
দুটি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতিকে গ্রেফতার করলো ডালখোলা থানার পুলিশ। বুধবার গভীর রাতে ওই দুষ্কৃতিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, গভীর রাতে ডালখোলা থানার সুর্যাপুর দুই গ্রাম পঞ্চায়েতের আমলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মহঃ সাকির আলম নামে এক দুষ্কৃতিকে গ্রেফতার করে পুলিশ।
টোটো নিয়ে নয়া বিধিনিষেধ জারির প্রস্তুতি তুঙ্গে শহরে
ঘরে তল্লাশি চালিয়ে তার বিছানার নিচ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, চারটি তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। এরপর তাকে গ্রেফতার করার পাশাপশি তার কাছে থাকা মোবাইল ফোন, একটি ছোটো গাড়ি ও একটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। শুক্রবার ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশকর্মীরা।
