জেলার খবর
১৩১৪৫ রাধিকাপুর এক্সপ্রেস দূর্ঘটনা
নিউজ ডেস্ক , ৪ ডিসেম্বর : রবিবার রাতে ফারাক্কার কাছে বল্লালপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ল কলকাতা থেকে রাধিকাপুরগামী এক্সপ্রেস। রেল লাইনে দাঁড়িয়ে যাওয়া লরির সঙ্গে ধাক্কা খায় রাধিকাপুর এক্সপ্রেস। জরুরিকালীন ব্রেক কষার পরও রেললাইনে দাঁড়িয়ে যাওয়া লরির সঙ্গে সংঘর্ষ এড়ানো যায়নি। ঘটনার পর থেকেই ওই রুটে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে চলছে আন্দোলন কর্মসূচি
তবে দুর্ঘটনার পর থেকেই তৎপরতার সঙ্গে কাজ করছে রেল।এই ঘটনার স্বাভাবিকভাবেই রায়গঞ্জ সহ গোটা উত্তর দিনাজপুর জেলাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। তার কারণ ইদানিং ট্রেন দুর্ঘটনার সংখ্যা নানা কারণে বেড়ে গিয়েছে গোটা দেশজুড়ে। ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলেছে । রেল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ডাউন লাইনকে ট্রেন চলাচলের জন্য তৈরি করে ফেলা হয়েছে। তবে আপ লাইনে ট্রেন চলাচল শুরু হতে এখনও কিছু সময় লাগবে ।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে দিকে দিকে আন্দোলনে নেমেছে তৃনমূল।
পূর্ব রেলের মালদা ডিভিশন সুত্রের খবর, লরির ভুলের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। যেখানে দুর্ঘটনা ঘটেছে তার নিকটবর্তী লেভেল ক্রসিং ঠিক সময়েই বন্ধ হয়েছিল। লরিটি লেভেল ক্রসিং দিয়ে নয়, দুর্ঘটনাস্থলের উপরে যে ফ্লাইওভার রয়েছে, সেখান থেকে ভুল পথে নেমে এসেছিল । যদিও চালকের তৎপরতায় বড় ক্ষয়ক্ষতি আটকানো গিয়েছে বলে দাবি রেল কর্তৃপক্ষের। ।
দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রেল।
