কানে হেড ফোন লাগিয়ে রেল লাইন দিয়ে যেতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত ৪, শোকের ছায়া এলাকায়
Connect with us

উত্তর দিনাজপুর

কানে হেড ফোন লাগিয়ে রেল লাইন দিয়ে যেতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত ৪, শোকের ছায়া এলাকায়

Dipa Chakraborty

Published

on

চোপড়া , ২৩ আগস্ট : ট্রেনের ধাক্কায় মৃত্যু হল চার কিশোরের। রবিবার রাতে মর্মান্তিক ঘটনাটি উত্তর দিনাজপুরের চোপড়া থানার হাপ্তিয়াগছ গ্রাম পঞ্চায়েতের কনুয়াগছ এলাকায়। ধুমডাঙ্গি রেলস্টেশনের কাছে এই চার কিশাের মােবাইলে গেম খেলতে খেলতে রেললাইন ধরে বাড়ি ফিরছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সেই সময় পিছন থেকে আগরতলা-দেওঘর ডাউন ( ৫৬২৬ ) ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে মৃতদের নাম রাহুল সিংহ, প্রশান্ত সিংহ, রাজেশ সিংহ এবং সৌরভ সিংহ। তাদের প্রত্যেকের বাড়ি হাপ্তিয়াগছ গ্রাম পঞ্চায়েতের কনুয়াগছ গ্রামে। চার কিশোরের আকস্মিক মৃত্যুতে এলাকায় শােকের ছায়া নেমে এসেছে। তদন্তের ব্যাপারে রাতেই ঘটনাস্থলে আসেন রেল পুলিশের উচ্চপদস্থ কর্তারা। এদিকে হাপ্তিয়াগছ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবিনা টুডু বলেন, খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে। গ্রামের চার কিশোর ছেলের ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে৷ সকলেই শোকস্তব্ধ। স্থানীয় সূত্রে খবর ওই চার কিশোর রেল লাইন ধরে মোবাইলে গেম খেলছিল। তাতেই এই দুর্ঘটনা ঘটে। মৃত প্রশান্ত সিংহের দাদা আনন্দ সিং বলেন, ঘটনা তারা নিজে চোখে দেখিনি। তবে যেটুকু শুনেছেন কেউ বলেছেন মোবাইলের হেড ফোনে গান শুনতে শুনতে রেল লাইন দিয়ে বাড়ি আসছিল। কেউ বলেছেন কানে হেডফোন লাগিয়ে গেম খেলছিল। কিন্তু যেকারণেই হোক তার ভাই সহ গ্রামের চার তরতাজা ছেলে অকালে চলে গেল।’ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সোমবার এলাকায় গিয়ে দেখা গেল শোকস্তব্ধ গোটা গ্রাম।

 

Advertisement
ads