দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জের মোহনবাটি এলাকায়, খোয়া গিয়েছে প্রাচীন বিগ্রহ
Connect with us

রায়গঞ্জ

দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জের মোহনবাটি এলাকায়, খোয়া গিয়েছে প্রাচীন বিগ্রহ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২৯ মে : ঠাকুরঘরের তালা ভেঙ্গে প্রাচীন বিগ্রহ ও বাসনপত্র চুরি হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের মোহনবাটি এলাকায়।

শুক্রবার মোহনবাটির নিশীথ সরণী এলাকার বাসিন্দা শঙ্করী রায়চৌধুরীর বাড়িতে ঢুকে ঠাকুরঘরের তালা ভেঙ্গে বিগ্রহ, বাসনপত্র নিয়ে চম্পট দেয় চোরেরা। পাশাপাশি তাদের বারান্দা থাকা বৈদ্যুতিক তার, সরঞ্জামও নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। এদিন সকালে ঠাকুরঘরের তালা খুলতে এসে চুরির বিষয়টি নজরে আসে পরিবারের সদস্যদের। পরিবারের সদস্য শঙ্করী দেবী জানিয়েছেন, শুক্রবার রাতে পুজো শেষে মন্দির তালাবন্ধ করে রাখা হয়। এরপরেই শনিবার সকালে নিত্যপুজোর জন্য মন্দির খুলতে এসে চুরির বিষয়টি নজরে আসে। মূলত ঠাকুরঘরে থাকা রাধাকৃষ্ণের প্রাচীন বিগ্রহ, বাসনপত্র খোয়া গিয়েছে। রাধাকৃষ্ণের বিগ্রহটি পূর্বপুরুষসুত্রে এসেছে এই বাড়িতে। বহু পুরুষ ধরে তার পুজোর্চ্চনা করা হচ্ছে বলে জানান তিনি। অন্যদিকে বাড়ির পাশে থাকা এক বৈদ্যুতিক সরঞ্জাম মেরামতকারীর দোকানে মজুত থাকা অ্যালুমিনিয়াম তার ও অন্যান্য সামগ্রীও খোয়া গিয়েছে। চন্দন কর্মকার নামে ওই ব্যবসায়ী।জানান, দোকানে মজুত বিভিন্ন সামগ্রী লণ্ডভণ্ড করেছে চোরেরা। পাশাপাশি অ্যালুমিনিয়াম তার ভর্তি একটি বস্তাও নিয়ে গিয়েছে দুষ্কৃতিরা।খবর পেয়ে সেখানে আসে রায়গঞ্জ থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে চোরের সন্ধানে খোঁজ চালাচ্ছে পুলিশ।