প্রায় ৫০০০ হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত গাজোলে। ক্ষতিপূরণের আশ্বাস কৃষি দপ্তরের পক্ষ থেকে
Connect with us

মালদা

প্রায় ৫০০০ হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত গাজোলে। ক্ষতিপূরণের আশ্বাস কৃষি দপ্তরের পক্ষ থেকে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , গাজোল , ২৯ মে : একে করোনার আতঙ্ক আর তার ওপর ইয়াসের পরবর্তী প্রভাবে ভারী বৃষ্টিপাত। ফলে ক্ষতিগ্রস্ত জমির ফসল। টানা বৃষ্টির জেরে চাষের জমি জলের নীচে চলে যাওয়ায় ব্যপক ক্ষতির মুখে মালদা জেলার গাজোলের বিস্তীর্ণ এলাকার কৃষকরা।

গত বুধবার ইয়াস আছড়ে পড়ে রাজ্যের বেশ কিছু এলাকায়। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের বিভিন্ন এলাকার পাশাপাশি গাজোল ব্লকেও শুরু হয় ভারী বৃষ্টিপাত। গাজোল ২, মাজরা, বৈরগাছি ২, রানীগঞ্জ ১ ও ২, শলাইডাঙ্গা, চাপনগর, দেওতলা, আলাল সহ গাজোলের বিস্তীর্ণ এলাকায় বোরো ধানের জমি ও অন্যান্য ফসলের ব্যপক ক্ষয়ক্ষতি হয়। উল্লেখ্য, গাজোল ব্লকে মোট ৯৫০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়। তার মধ্যে আনুমানিক প্রায় ৫০০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয় কৃষি দপ্তর সুত্রে। শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান গাজোলের বিধায়ক চিন্ময় দেব বর্মন, কৃষি দপ্তরের সহ কৃষি অধিকর্তা সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকগন। এদিন ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়।