সকালে দোকান সময় এগিয়ে আনা হোক, দাবি মিষ্টান্ন ব্যবসায়ীদের
Connect with us

রায়গঞ্জ

সকালে দোকান সময় এগিয়ে আনা হোক, দাবি মিষ্টান্ন ব্যবসায়ীদের

Dipa Chakraborty

Published

on

রায়গঞ্জ, ১৯ মে : সকালের দিকে দোকান খোলার সময় এগিয়ে আনার দাবি তুললেন রায়গঞ্জের মিষ্টান্ন ব্যবসায়ীরা। কারণ লকডাউনের ধার্য সময়ে দোকান খোলা রইলেও ক্রেতার দেখা মিলছে না। এই পরিস্থিতিতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।

গত ১৬ ই মে থেকে রাজ্যজুড়ে চলা লকডাউনের জেরে ক্ষতির মুখে পড়েছেন মিষ্টান্ন ব্যবসায়ীরা৷ কারণ সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত বাজারঘাট খোলা রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ফলে সেই সময় সাধারণ মানুষ প্রয়োজনীয় কেনাকাটা করে ঘর বন্দি হয়ে যাচ্ছেন। বাকি সময়ে রাস্তায় আর মানুষজনের আর দেখা পাওয়া যাচ্ছে না৷ চলছে না যানবাহনও। আর এতে করে দোকান খুলে ক্রেতার দেখা পাচ্ছেন না মিষ্টান্ন ব্যবসায়ীরা। দিনভর দোকান রাখলেও লাভের লাভ কিছুই হচ্ছে না। এমনিতেই মিষ্টি তৈরির কাঁচামালের দাম আগের তুলনায় অনেক বেড়েছে। তার ওপর ব্যবসায় মন্দার জেরে মাথায় হাত পড়েছে তাদের৷ রায়গঞ্জ শহরের শিলিগুড়ী মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত প্রচুর মিষ্টির দোকান রয়েছে। লকডাউনের জেরে শিকেয় উঠেছে বিক্রি-বাট্টা। বুধবার রায়গঞ্জের অধিকাংশ মিষ্টির দোকানে গিয়ে দেখা গেল এমনই ছবি। বিক্রেতাদের বক্তব্য রাজ্য সরকার সকাল ১০ টা থেকে ৫ টা পর্যন্ত যে নিয়ম করেছে দোকান খোলা রাখার তাতে আমাদের বিশেষ লাভ হচ্ছে না। দিনভর দোকান খোলা রইলেও ক্রেতার দেখা পাওয়া যাচ্ছে না। ফলে দোকান খোলা ও বন্ধ করার যে সময় সীমা বেধে দেওয়া হয়েছে তা সকালের দিকে এগিয়ে আনা হোক।