রায়গঞ্জে তৃতীয়দিনে পথে নামলেন পুলিশ সুপার, খতিয়ে দেখলেন লকডাউন
Connect with us

রায়গঞ্জ

রায়গঞ্জে তৃতীয়দিনে পথে নামলেন পুলিশ সুপার, খতিয়ে দেখলেন লকডাউন

Dipa Chakraborty

Published

on

রায়গঞ্জ, ১৮ মে :  রাজ্য সরকার ঘোষিত লকডাউনে মঙ্গলবার তৃতীয়দিনে খোদ পথে নামলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার। তীব্র অতিমারির থাবা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে ও করোনা সংক্রমণ রোধে গত ১৬ মে থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে ১৫ দিনের লকডাউন।

গত দু’দিন রায়গঞ্জ শহরের সাধারণ মানুষ ও বিক্রেতাদের জন সামান্য শিথিল রইলেও তৃতীয় দিন থেকে আর কোনও ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন সুমিত কুমার। পুলিশ আধিকারিকদের সাথে নিয়ে এদিন পুলিশ সুপার সুমিত কুমার পায়ে হেঁটেই গোটা শহরের লকডাউন পরিস্থিতি যাচাই করেন৷ রায়গঞ্জ শহরের প্রবেশ পথ শিলিগুড়ি মোড়ে দাঁড়িয়ে বেশকিছুক্ষণ পরিস্থিতি পর্যলোচনা করেন তিনি। ৩৪ নম্বর জাতীয় ও রাজ্য সড়কের সংযোগস্থল শিলিগুড়ি মোড়ে চলাচলকারী সন্দেহজনক যানবাহনে নাকা চেকিং চালানোর নির্দেশ দেন তিনি। এরপর সেখান থেকে শহরের সামগ্রীক পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করেন। সুপার মার্কেট, মোহনবাটি, ঘড়িমোড়, বিবিডি মোড়, পুর বাসস্ট্যান্ড, রেল রোড, বন্দর বাজার, এম জি রোড, বিদ্রোহী মোড়, মেডিক্যাল কলেজ মোড় সর্বত্র এদিন টহলদারি ও নজরদারি চালানোর পাশাপাশি নাকা চেকিং চালায় পুলিশ। রাস্তায় বের হয়ে অনেকেই এদিনও পুলিশের জেরার মুখে পড়েন। যদিও জরুরি ক্ষেত্রে অনেককেই ছাড় দেন পুলিশ কর্মীরা। বাকীদের নরমে গরমে বাড়ি ফেরত পাঠানোর পাশাপাশি আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এদিনও। রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার এদিন বলেন, লকডাউনের প্রথম দু’দিন কিছুটা শিথিল রইলেও তৃতীয় দিন থেকে লকডাউন কার্যকর করতে পুলিশ আরও কড়া পদক্ষেপ নেবে। এনিয়ে জেলা শাসকের সঙ্গে বৈঠক হয়েছে৷ গত দু’দিনে ১১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে গতবছরের লকডাউনের থেকে এবার মানুষ একটু বেশি সচেতন। কিন্তু তা সত্ত্বেও কেউ কেউ আইন মানছেন না। আইন না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷