সরকারি সহায়তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ কৃষকদের। দীর্ঘক্ষণ যানজট রাজ্য সড়কে
Connect with us

মালদা

সরকারি সহায়তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ কৃষকদের। দীর্ঘক্ষণ যানজট রাজ্য সড়কে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , গাজোল , ১২ মে : সোমবার গভীর রাতে মালদা জেলার গাজোলের বিস্তীর্ণ এলাকায় শিলাবৃষ্টির জেরে ব্যপক ক্ষতির সম্মুখীন চাষীরা। ভুট্টা, পাট, ধানগাছ নষ্ট হওয়ার পাশাপাশি চাষের জমি জলের নীচে চলে গিয়েছে।

এবছর ফলন ভালো হলেও আচমকা শিলাবৃষ্টির ফলে দুঃশ্চিতার ভাঁজ চাষীদের কপালে। গাজোলের চাপনগর, দুর্গাপুর, করকচ সহ বিভিন্ন এলাকা মিলিয়ে প্রায় এক হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বলে জানান কৃষকরা। যদিও সরকারি সাহায্যের দাবিতে বুধবার গাজোলের রানীগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুরে গাজোল পাকুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ক্ষতিগ্রস্ত চাষীরা। পরবর্তীতে কৃষি দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত চাষের জমি পরিদর্শন করে সরকারি সহায়তার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারী কৃষকেরা।