ফ্রন্টলাইন ওয়ার্কারের স্বীকৃতি মুখ্যমন্ত্রীর। সাংবাদিকদের টীকাকরণ কর্মসূচি শুরু উত্তর দিনাজপুর জেলায়
Connect with us

রায়গঞ্জ

ফ্রন্টলাইন ওয়ার্কারের স্বীকৃতি মুখ্যমন্ত্রীর। সাংবাদিকদের টীকাকরণ কর্মসূচি শুরু উত্তর দিনাজপুর জেলায়

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা ,  রায়গঞ্জ , ১২ মে : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সাংবাদিকদের করোনা যোদ্ধা হিসেবে ঘোষনা করার পরেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সাংবাদিকদের কোভিড ভ্যাক্সিন দেওয়ার কাজ শুরু হল উত্তর দিনাজপুর জেলায়।

বুধবার ইসলামপুরএর ট্রাক টার্মিনাস ও রায়গঞ্জ শহরে উত্তর দিনাজপুর প্রেসক্লাব ভবনে ভ্যাক্সিনেশন কর্মসূচি পালিত হয়। জেলা তথ্য ও সস্কৃতি দপ্তরের আধিকারিক রানা দেবদাস, উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক অলিপ মিত্র, কার্যকরী সভাপতি উত্তম পাল সহ জেলার সাংবাদিকগন এই শিবিরে উপস্থিত ছিলেন। উল্লেখ্য করোনা আবহের মধ্যেই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে খবর সংগ্রহ ও পরিবেশন করে চলেছেন সাংবাদিকেরা। শুধু খবর সংগ্রহ ও পরিবেশন করাই নয়, করোনা কালে বহু আর্ত মানুষের সেবায় নিয়োজিত হয়েছেন রাজ্যের সাংবাদিকেরা। তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই সাংবাদিকদের ফ্রন্ট লাইন ওয়ার্কার হিসেবে চিহ্নিত করে তাঁদের করোনা যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেন মমতা বন্দোপাধ্যায়। এরপরই সাংবাদিকদের বিনামূল্যে কোভিড ভ্যাক্সিন দেওয়ার কাজ শুরু করে রাজ্য সরকার। উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক অলিপ মিত্র বলেন, ১৮ বছরের উর্দ্ধে থাকা সাংবাদিকদের কোভিড টীকাকরণ কর্মসূচি আজকে শুরু হল। রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রানা দেবদাস জানিয়েছেন, এই অতিমারি করোনার সময়কালে সাংবাদিকেরা ফ্রন্ট লাইন ওয়ার্কার হিসেবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। উত্তর দিনাজপুর প্রেসক্লাব ভবনে ১৮ থেকে ৪৪ বছর বয়সী সাংবাদিকদের রাজ্য সরকারের পক্ষ থেকে টীকাকরন করা হল।