মহামারির ভয়াবহ পরিস্থিতিতে মানুষের পাশে বাম-কংগ্রেস জোট সহ রায়গঞ্জ পুরসভা
Connect with us

রায়গঞ্জ

মহামারির ভয়াবহ পরিস্থিতিতে মানুষের পাশে বাম-কংগ্রেস জোট সহ রায়গঞ্জ পুরসভা

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদ্দাত , রায়গঞ্জ , ১২ মে : সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বিধানসভা নির্বাচনে ধুয়ে,মুছে কার্যত সাফ হয়ে গিয়েছে বাম,কংগ্রেস। একটি আসনেও জয় পায় নি তারা।

কিন্তু ভোটে হেরে যাবার পরেও নিজেদের আদর্শগত জায়গা থেকেই করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে দুদলের নেতৃত্ব। বুধবার বাম-কংগ্রেস যৌথভাবে রায়গঞ্জ শহরের ব্যাবসায়ী দোকানদার এবং পথচলতি সাধারন মানুষের হাতে তুলে দিলেন মাস্ক ও স্যানিটাইজার। বাম-কংগ্রেসের এই মাস্ক স্যানিটাইজার বিলি কর্মসূচীতে অংশ নেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, উত্তর দিনাজপুর সিপিআইএম জেলা সম্পাদক অপূর্ব পাল, জেলা যুব কংগ্রেস সভাপতি তুষার কান্তি গুহ সহ বাম-কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। রায়গঞ্জ শহরজুড়ে মাইকিংয়ের মাধ্যমে প্রচার করে সাধারন মানুষকে সচেতন করার কাজও করেন দুই দলের কর্মী-সমর্থকেরা। অন্যদিকে করোনা সংক্রমন প্রতিরোধে দিনরাত এক করে পরিষেবা প্রদানের কাজ চালিয়ে যাচ্ছে রায়গঞ্জ পুরসভা। পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসের নেতৃত্বে করোনা আক্রান্ত মানুষকে হাসপাতালে পৌঁছে দেওয়া, হোম আইসোলেশনে থাকা মানুষদের ওষুধ,প্রয়োজনীয় খাবার পৌঁছে দেওয়া, এলাকা জীবানুমুক্ত করা কিম্বা কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুর পর মৃতদেহ সৎকারের মত কাজ করে চলেছেন পুরসভার আধিকারিক ও কর্মীরা। বুধবার শহরের বিভিন্ন বাজার এলাকা পরিদর্শনে যান পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস সহ অন্যান্যরা। মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক তুলে দেওয়া হয় তাদের হাতে।

Continue Reading
Advertisement ads