ব্যাপক ঝড়-বৃষ্টিতে চোপড়ার ক্ষতিগ্রস্ত কয়েকশো বিঘা জমির ফসল
Connect with us

উত্তর দিনাজপুর

ব্যাপক ঝড়-বৃষ্টিতে চোপড়ার ক্ষতিগ্রস্ত কয়েকশো বিঘা জমির ফসল

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, চোপড়া, ১ মে : তীব্র ঝড় ও বৃষ্টির দাপটে ব্যাপক ক্ষতির মুখে পড়ল উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ। শনিবারের এ ঘটনায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে তারা। জানা গিয়েছে, শনিবারের এই প্রবল ঝড় বৃষ্টির দাপটে এলাকার কয়েকশো বিঘা পাট ও ভূট্টা চাষের জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে।

স্থানীয় আড়িয়াগাঁও, বাবুগছ,কোচাবাড়ি লখিপুর সহ বেশ কিছু গ্রামের কয়েকশো বাড়িঘর ঝড়ের দাপটে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে বহু ঘর। স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, করোনা অতিমারির কারণে এমনিতেই সাধারণ মানুষ নানা সমস্যায় জর্জরিত। আর্থিকভাবে দৈন্যদশায় দিন কাটাচ্ছেন তারা। তার ওপর এই ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের কারণে সাধারণ খেটে খাওয়া মানুষ আরও ক্ষতির মুখে পড়ল। এ ব্যাপারে স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে আমরা গোটা বিষয়টি জানিয়েছি। ক্ষতিগ্রস্ত চাষীদের সরকারি সাহায্যের ব্যাপারে আবেদন করব আমরা। অন্যদিকে ক্ষতিগ্রস্থ কৃষকেরা বলেন, জল ও বৃষ্টির জন্য বিস্তীর্ণ এলাকার চাষের জমি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। আমরা যদি এবার সরকারি ভাবে সাহায্য না পাই তাহলে পথে বসতে হবে আমাদের।