করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু জনপ্রিয় সাংবাদিকের, শোকের ছায়া সাংবাদিক মহলে
Connect with us

দেশ

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু জনপ্রিয় সাংবাদিকের, শোকের ছায়া সাংবাদিক মহলে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৩০ এপ্রিল : করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিশিষ্ট সাংবাদিক ও সর্বভারতীয় নিউজ অ্যাংকর রোহিত সারদানা। শুক্রবার দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রোহিত। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সাংবাদিক মহলে।

উল্লেখ্য করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা৷ বর্তমানে প্রায় দৈনিক চার লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এই ভয়ানক সংকটের মধ্যে প্রতিদিন বহু মানুষ প্রাণ হারাচ্ছেন। কিভাবে করোনার দাপট রোখা সম্ভব তা নিয়ে বিজ্ঞানী থেকে শুরু করে চিকিৎসকরা পর্যালোচনা করে চলেছেন। চলছে টিকাদানও। কিন্তু তা সত্ত্বেও কোনো ভাবেই প্রতিহত করা হচ্ছে না মারণ এই ভাইরাসটিকে। দেশজুড়ে প্রবল এক সংকটে মধ্যে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। কোথাও অক্সিজেনের আকাল, আবার কোথাও বেড নেই। এমন নজিরবিহীন পরিস্থিতি গত বছরেও ছিল না। ফলে করোনা প্রতিরোধে মাস্ক পড়ার পাশাপাশি হ্যাণ্ড স্যানিটাইজার ব্যবহার করার বার্তা দিচ্ছেন চিকিৎসকরা৷ কিন্তু করোনাকে ঠেকাতে গেলে লকডাউনই একমাত্র হাতিয়ার বলে মনে করছেন অনেকে। ফলে কেন্দ্রীয় সরকার এখন কী পদক্ষেপ করে সেটাই দেখার।