কোভিড আবহে নিজের অটোকে অ্যাম্বুলেন্স বানিয়ে হাসপাতালে রোগী পৌঁছে দিচ্ছে জাভেদ
Connect with us

দেশ

কোভিড আবহে নিজের অটোকে অ্যাম্বুলেন্স বানিয়ে হাসপাতালে রোগী পৌঁছে দিচ্ছে জাভেদ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৩০ এপ্রিল : সদ্য শেষ হল রাজ্য বিধানসভা নির্বাচন। এখন অপেক্ষা ফলাফল দিকে। কিন্তু জেতার জন্য মারকাট অবস্থা নির্বাচন গুলিতে। কিন্তু সত্যিই কি মানুষের সেবা করার জন্য নির্বাচনে লড়েন প্রার্থীরা? নাকি মধু খাওয়ার জন্য?

মানুষের জন্য যদি কাজ করার ইচ্ছে থাকে তারজন্য ভোটে লড়ার প্রয়োজন পড়ে না৷ আর সেই জলন্ত উদাহরণ মধ্যপ্রদেশের জাভেদ খান। কোভিড আবহে তার নিজের অটোকেই বানিয়ে ফেলেছেন অ্যাম্বুলেন্স ৷ আর তাতে বিনা পয়সায় করোনা রোগীদের পৌঁছে দিচ্ছেন বিভিন্ন হাসপাতালে। বাড়ি ভোপালে। তিনি জানান, এই কাজ করার জন্য নিজের স্ত্রীর গয়না বেঁচে দিয়েছেন তিনি। অটোর মধ্যেই রোগীকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করেছেন ৷ অক্সিজেন কেনার জন্য রিফিল সেন্টারগুলিতে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়েই তা কিনছেন তিনি ৷ সোশ্যাল মিডিয়ায় নিজের নম্বর শেয়ার করে দিয়েছেন ৷ যে কোনও মানুষ সমস্যায় পড়লেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলেছেন জাভেদ। গত ১৫-২০ দিন ধরেই এই কাজ করছেন তিনি ৷ এখনও পর্যন্ত মোট ৯ জন সঙ্কটজনক রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন বলে জানিয়েছেন জাভেদ ৷ 

Continue Reading
Advertisement