বাংলাদেশ মুক্তিযুদ্ধের ৫০তম বর্ষ স্মরণে রায়গঞ্জে এল বিজয় মশাল
Connect with us

রায়গঞ্জ

বাংলাদেশ মুক্তিযুদ্ধের ৫০তম বর্ষ স্মরণে রায়গঞ্জে এল বিজয় মশাল

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ, ২৩ এপ্রিল : গোটা দেশজুড়ে পালিত হচ্ছে ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী বর্ষ।

এই উপলক্ষে শুক্রবার রায়গঞ্জে এসে পৌছলো বিজয় মশাল। এই উপলক্ষে এদিন রায়গঞ্জের কসবা এলাকায় ফোর্থ ব্যাটেলিয়নে আয়োজিত হল বিজয় অনুষ্ঠান। এদিন বালুরঘাট থেকে বিজয় মশাল এসে পৌছায় রায়গঞ্জের কসবা ব্যারাকে।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯৭১ এর যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনা বাহিনীর প্রাক্তন জওয়ান ও তাদের পরিবারের সদস্যরা। এদিন ব্যারাকে মশাল স্থাপনের পর তাতে পুষ্পার্ঘ্য প্রদান করেন উপস্থিত সকলে। দেওয়া হয় গান স্যালুটও। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত যুদ্ধে অংশগ্রহণকারী প্রাক্তন সেনা অনিল কুমার সরকার বলেন, এই যুদ্ধ নিয়ে বিশেষ আবেগ রয়েছে তাদের। কঠোর সংগ্রাম ও চালিকাশক্তি ছিল এই যুদ্ধের অন্যতম সম্বল। কারণ তখন এত আধুনিক প্রযুক্তি ছিল না। প্রায় ৬০০০ ভারতীয় সেনার মৃত্যু হয় এই যুদ্ধে। এই যুদ্ধে অংশ নিতে পারে গর্বিত তারা। অন্যদিকে সেনা আধিকারিক এইচ.জি.মহাল জানিয়েছেন, গোটা ভারতে এই বিজয় মশাল প্রদক্ষিণ করবে। পূর্বে বালুরঘাট থেকে শুরু হয়ে রায়গঞ্জে এদিন এসে পৌঁছেছে বিজয় মশাল। শনিবার তা কিশানগঞ্জের দিকে রওনা দেবে। একে একে গোটা ভারতবর্ষ এই বিজয় মশাল প্রদক্ষিণ করবে বলে জানিয়েছেন ওই সেনা আধিকারিক।

Continue Reading
Advertisement