যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের ভোট দিয়ে হাত শক্ত করবেন না, কালিয়াগঞ্জে মন্তব্য দেবের
Connect with us

উত্তর দিনাজপুর

যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের ভোট দিয়ে হাত শক্ত করবেন না, কালিয়াগঞ্জে মন্তব্য দেবের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, কালিয়াগঞ্জ, ১৮ এপ্রিল : দলীয় প্রার্থীদের সমর্থনে উত্তর দিনাজপুরের নির্বাচনী জনসভায় এসে নির্বাচন কমিশনের পাশাপাশি বিজেপিকে একহাত নিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ এবং অভিনেতা দেব।

এদিন তৃণমূলের এই তারকা সাংসদ বলেন, করোনার সংক্রমণ বাড়তে থাকায় দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে পঞ্চম দফাতেই নির্বাচন শেষ করার কথা বলা হয়েছিল। অথচ কেন্দ্রীয় সরকার তথা বিজেপি তা চায় না। তারা চায় ভোট আট দফাতেই হোক। এতে করোনায় মানুষ আক্রান্ত হয়ে মরলে মরুক, তাদের কিছু আসে যায় না।  তাদের একটাই লক্ষ্য যেনতেন প্রকারে ক্ষমতা দখল করা।’ রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ নিয়ে নাম না করে বিজেপিকে খোঁচা দেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, আজকে রাজনীতির একদমই আলাদা। ধর্মের নামে রাজনীতি করা হচ্ছে৷ ধর্মের নামে সুড়সুড়ি দেওয়া হচ্ছে মানুষকে। হিন্দু নেতারা হিন্দুদের গিয়ে বোঝাচ্ছে আপনারা বিপদে আছেন। আমাকে ভোট দিন আপনাকে সুরক্ষিত রাখব। একই পথ অনুসরণ করা হচ্ছে মুসলিমদের ক্ষেত্রেও। তাহলে আমাদের দেশে কে সুরক্ষিত? আসলে আমাদের দেশে ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, যারা হিন্দুদের সঙ্গে মুসলিমদের ভেদাভেদ ও সংঘর্ষ লাগায় সেই নেতারাই সুরক্ষিত। ভোটের সময় মানুষকে বোকা বানিয়ে ভোটটা নিয়ে চলে যায়। আপনারা যাকে খুশি ভোট দিতে পারেন কিন্তু ধর্মের হাতটা শক্ত করবেন না।’ এদিন ভোট নিয়ে মানুষকে সচেতন হওয়ার বার্তা দেন দেব। তিনি বলেন, যে দেশ ও দশের জন্য কাজ করবে স্বচ্ছভাবে তাঁকেই ভোট দেবেন।’ এদিন দুপুরে হাসপাতাল পাড়ার রানিংবুলেট ময়দানে নামে দেবের কপ্টার। রুপোলী পর্দার এই তারকাকে দেখতে এদিন নাট মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই সভায় ব্যাপক ভিড় হয়। দূরদূরান্ত থেকে সভাত দলীয় নেতা কর্মীরা আসতে শুরু করেন দুপুর থেকে। জনসভায় অনেককেই অভিনেতাকে মোবাইল বন্দি করেন। সভায় প্রায় ৫ হাজার মানুষের সমাগম হয়।

Continue Reading
Advertisement