ভোটের ফলাফলের সকালেই দুঃসংবাদ, প্রিয় সঙ্গী ‘লাকি’কে চিরতরে হারালেন ঘাটালের দেব
Connect with us

বিনোদন

ভোটের ফলাফলের সকালেই দুঃসংবাদ, প্রিয় সঙ্গী ‘লাকি’কে চিরতরে হারালেন ঘাটালের দেব

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যে হাইভোল্টেজ ভোটগণনা (Vote counting) চলছে। ফলাফল নিয়ে যখন সর্বত্র তুমুল উত্তেজনা, ঠিক তখনই সামনে এল অভিনেতা তথা সাংসদ দেবের (Dev) ব্যক্তিগত জীবনের এক গভীর দুঃসংবাদ (Bad news)। নিজের প্রাণের চেয়েও প্রিয় পোষ্য সারমেয় (Pet dog) ‘লাকি’কে হারালেন তিনি। আজ সকালেই সোশাল মিডিয়ায় (Social media) এই বিয়োগান্তক খবরটি নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তারকা।

দক্ষিণ কলকাতার বিলাসবহুল আবাসন সাউথ সিটির (South City) ফ্ল্যাটে দেবের পরিবারের অন্যতম অবিচ্ছেদ্য সদস্য হিসেবেই ছিল লাকি। দেবের কাছে সে কেবল এক প্রাণী ছিল না, ছিল পরিবারের সদস্য (Family member) সমতুল্য। প্রিয় বন্ধুর মৃত্যুতে শোকাতুর (Grief-stricken) হয়ে দেব লিখেছেন, “তুমিই সেই বিশেষ একজন যে আমাকে ‘লাকি’ করেছে। তোমার আত্মার শান্তি (Rest in peace) কামনা করি। তাড়াতাড়ি আবার ফিরে এসো।”

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

Advertisement
ads

রাজনৈতিক জীবনের ব্যস্ততা এবং ভোটের ময়দানের লড়াইয়ের মাঝে এমন আকস্মিক অঘটন (Mishap) দেবকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছে। দেবের পাশাপাশি তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও প্রিয় পোষ্যের প্রয়াণে অত্যন্ত শোকবিহ্বল হয়ে পড়েছেন। গণনার দিনে যখন চারদিকে রাজনৈতিক সমীকরণের শব্দ, তখন দেবের বাড়ির প্রতিটি কোণে এখন কেবলই প্রিয় লাকির স্মৃতি আর নীরব হাহাকার।

Advertisement
ads