রহস্যজনকভাবে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, স্ত্রীর বিরুদ্ধ্ব খুনের অভিযোগ
Connect with us

উত্তর দিনাজপুর

রহস্যজনকভাবে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, স্ত্রীর বিরুদ্ধ্ব খুনের অভিযোগ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, চোপড়া, ২০ এপ্রিল : রহস্যজনকভাবে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়।

চোপড়া থানার ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের বাঘাগছ এলাকায় মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ালো।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সতিবর রহমান(৫৭)। এদিন সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকাবাসীরা এসে দেখতে পারেন ওই ব্যক্তি মৃত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা নিয়ে সন্দিহানগ্রামবাসীরা।তবে মৃতের গলায় শ্বাসরোধের চিহ্ন দেখে খুন করা হয়েছে বলে অনুমান এলাকাবাসীদের। যদিও এদিন ভোর রাতে আচমকাই মৃতের স্ত্রী পালিয়ে মন্ডল বস্তিতেচলে যান বলে জানিয়েছেন স্থানীয়সুত্রে। এই ঘটনায় প্রতিবেশী তবিবুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে তারা এসে দেখেন, ওই ব্যক্তি মৃত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। প্রথমে সে আত্মহত্যা করেছে বলে মনে হলেও পরে দেখা যায় তার গলায় শ্বাসরোধের চিহ্ন রয়েছে। তা দেখে তাদের মনে হয়েছে ওই ব্যক্তিকে হয়তো শ্বাসরোধ করে খুন করা হয়েছে।খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।এই ঘটনায় মৃতের স্ত্রী ও কন্যাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কার জানিয়েছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের মতে, পারিবারিক বিবাদের জেরে তার স্ত্রী স্বামীকে খুন করেছেন। তবুও ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই গোটা বিষয়টি পরিষ্কার হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।