সঠিকভাবে মাস্ক না পড়লে মিলবে "অবাঞ্ছিত যাত্রী" এর তকমা। নির্দেশিকা জারি ডিজিসিএ দফতরের
Connect with us

দেশ

সঠিকভাবে মাস্ক না পড়লে মিলবে “অবাঞ্ছিত যাত্রী” এর তকমা। নির্দেশিকা জারি ডিজিসিএ দফতরের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৩ মার্চ : এক বছর কেটে গেলেও এখনও অব্যাহত করোনা সংক্রমণ। তাই করোনা সংক্রমণ রোধে বিশেষ পদক্ষেপ নিল অসামরিক বিমান পরিবহণ দফতর।

শনিবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)-এর দফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “বিমানবন্দরে প্রবেশের সময় থেকে প্রত্যেক যাত্রীকে বাধ্যতামূলকভাবে পরতে হবে মাস্ক। বিমানবন্দরের সুরক্ষার দায়িত্বে থাকা CRPF এবং পুলিশকর্মীদের বিষয়টি সুনিশ্চিত করতে হবে। যদি কোনও যাত্রী একাধিকবার সতর্ক করার পরেও করোনা সম্পর্কিত সতর্কবিধি মানতে রাজি না হয় সেক্ষেত্রে তাঁকে সুরক্ষাকর্মীদের হাতে তুলে দেওয়া হবে। প্রয়োজনে আইন মোতাবেক ব্যবস্থাও নেওয়া হতে পারে।”
পাশাপাশি, বিমানের অন্দরে কোনও যাত্রী সঠিক ভাবে মাস্ক না পরলে কিংবা সামাজিক দূরত্ব বজায় রাখা-সহ অন্যান্য কোভিড বিধি না মানলে তাঁকে “অবাঞ্ছিত যাত্রী” হিসেবে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়।