নকল পরিচয়ে ৩০ বছর ভারতে! ট্রান্সজেন্ডারদের 'গুরু মা'র ভয়ঙ্কর মুখোশ ফাঁস
Connect with us

প্রতারণা

নকল পরিচয়ে ৩০ বছর ভারতে! ট্রান্সজেন্ডারদের ‘গুরু মা’র ভয়ঙ্কর মুখোশ ফাঁস

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নকল পরিচয়পত্র (Fake ID) তৈরি করে ৩০ বছর ধরে মুম্বইয়ে (Mumbai) বাস করছিলেন এক বাংলাদেশি (Bangladeshi) নাগরিক, নাম বাবু আয়ান খান ওরফে জ্যোতি। এলাকাবাসীর কাছে তিনি পরিচিত ছিলেন ‘গুরু মা’ নামে। ৩০০-রও বেশি রূপান্তরকামী (Transgender) নিয়মিত আসতেন তার কাছে আশ্রয়ের খোঁজে। তবে শুধু আশ্রয়দাতা নন, জ্যোতির বিরুদ্ধে রয়েছে একাধিক গুরুতর অভিযোগ — মানবপাচার (Human Trafficking), জাল পরিচয়পত্র তৈরির পাশাপাশি বহু মহিলাকে যৌনপেশায় (Sex Work) বাধ্য করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

মুম্বই পুলিশের (Mumbai Police) হাতে সম্প্রতি ধরা পড়ে এই বাংলাদেশি নাগরিক। সূত্র মারফত জানা যায়, মুর্শিদাবাদ (Murshidabad) সীমান্ত পেরিয়ে জ্যোতি ও তার চক্র ভারতে নিয়ে এসেছে অন্তত ২০০ জন বাংলাদেশিকে। তাদের রাখা হতো মুম্বইয়ের শিবাজি নগর (Shivaji Nagar) এলাকায়, যেখানে জ্যোতি তাদের থাকার ব্যবস্থা করতেন এবং জনপ্রতি ৫ থেকে ১০ হাজার টাকা ভাড়া আদায় করতেন।

তদন্তে উঠে এসেছে, জ্যোতির কাছে ছিল একাধিক জাল পরিচয়পত্র — আধার (Aadhaar), প্যান (PAN), জন্ম শংসাপত্র (Birth Certificate)। সন্দেহের ভিত্তিতে পুলিশ তার নথিপত্র যাচাই করলে সবকিছু ভুয়ো প্রমাণিত হয়। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও, আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে — মহারাষ্ট্র হাউজিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটির (MHADA) অধীন থাকা অন্তত ২০০টি ফ্ল্যাট (Flats) বেআইনিভাবে দখল করে রেখেছিল জ্যোতি। সেইসব ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে লক্ষাধিক টাকা রোজগার করত সে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, বহু মহিলাকে জোর করে নামানো হয়েছে যৌনপেশায়।

Advertisement
ads

বর্তমানে এই মানবপাচার চক্রের তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

Continue Reading
Advertisement