ভারতের আধার দেখে অনুপ্রাণিত ব্রিটেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আসছে ‘ব্রিট কার্ড’
Connect with us

দেশের খবর

ভারতের আধার দেখে অনুপ্রাণিত ব্রিটেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আসছে ‘ব্রিট কার্ড’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অবৈধ অনুপ্রবেশ (Illegal Immigration) রুখতে এবার ভারতের আধার কার্ড (Aadhaar Card) মডেল অনুসরণ করতে চলেছে ব্রিটেন। সম্প্রতি ভারতে এসে আধারের প্রশংসা করে গেলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার (UK Prime Minister Keir Starmer)। জানা যাচ্ছে, তিনি ব্রিটেনেও আধারের ধাঁচে একটি নতুন পরিচয়পত্র (Identity Card) চালুর পরিকল্পনা করছেন, যার সম্ভাব্য নাম ‘ব্রিট কার্ড’ (Brit Card)।

তবে ভারতীয় আধারের মতো এতে বায়োমেট্রিক (Biometric) তথ্য ব্যবহার করা হবে না। মূল লক্ষ্য, ব্রিটেনে বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে উপযুক্ত পদক্ষেপ নেওয়া।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ভারতে থাকাকালীন স্টার্মার বৈঠক করেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-র প্রাক্তন চেয়ারম্যান এবং ইনফোসিস (Infosys)-এর সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির (Nandan Nilekani) সঙ্গে। সেই সময় আধার কার্ডের গঠন, প্রযুক্তি ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে বিশদে আলোচনা করেন তিনি। পরে ব্রিটিশ মুখপাত্র ‘দ্য গার্ডিয়ান’ (The Guardian)-কে জানান, আধারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই ব্রিটেন পরিচয়পত্র চালু করতে আগ্রহী, তবে তা হবে সম্পূর্ণ ভিন্ন নকশায় এবং কম তথ্যভিত্তিক।

Advertisement
ads

এই ‘ব্রিট কার্ড’ মূলত অবৈধ অভিবাসীদের নিয়ন্ত্রণ এবং দেশের নাগরিক পরিষেবাকে আরও সহজ ও সংগঠিত করতেই চালু করতে চায় লেবার সরকার। ইতিমধ্যেই তাদের দাবি, বহু অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। নতুন কার্ড চালুর মাধ্যমে প্রশাসনিক খরচ কমানো এবং সরকারি পরিষেবাগুলিতে (Public Services) স্বচ্ছতা আনার দিকেও নজর রয়েছে।

যদিও ভারতের আধার নিয়ে নানা বিতর্ক রয়েছে — যেমন তথ্য সুরক্ষা (Data Security) ও পরিষেবা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ — তবে ‘দ্য গার্ডিয়ান’-এর রিপোর্ট বলছে, দুর্নীতি রোধ ও প্রশাসনিক ব্যয় হ্রাসে এর ভূমিকা ইতিবাচক।