একবছরের জন্য ৫০শতাংশ ছাড় জল ও বিদ্যুতে
Connect with us

রাজ্যের খবর

একবছরের জন্য ৫০শতাংশ ছাড় জল ও বিদ্যুতে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক :   ৩৭০ ধারা প্রত্যাহারের কেটে গিয়েছে প্রায় দেড় বছর। তারপরেই করোনা সঙ্কট দেখা দিয়েছে বিশ্বজুড়ে। এই দুইয়ের আঁচ এসে পড়েছে কাশ্মীর উপত্যকার অর্থনীতিতেও। এই সংকটকালীন পরিস্থিতির মোকাবিলায় এবার জম্মু-কাশ্মীরের জন্য ১৩৫০ কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র সরকার।

এই প্যাকেজের আওতায় আগামী এক বছরের জন্য জল ও বিদ্যুতের বিলের উপর ৫০ শতাংশ ছাড়া পাবেন উপত্যকা এলাকার বাসিন্দারা। উল্লেখ্য আত্মনির্ভর ভারত প্রকল্পে ইতিমধ্যে উপত্যকা এলাকার বাসিন্দাদের নানা সুযোগ সুবিধার ঘোষনা করা হয়েছে।পাশাপাশি স্থানীয়দের সুবিধার্থে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের তরফেও। তা সত্ত্বেও জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের সুবিধার্থে শনিবার ফের অতিরিক্ত ১৩৫০কোটির প্যাকেজ ঘোষনা করে কেন্দ্র। প্যাকেজের সঙ্গে উপত্যকার সাধারণ মানুষ, ছোট ও মাঝারি ব্যবসায়ী এবং পর্যটন শিল্পের একাধিক পদক্ষেপের ঘোষনা করা হয় এদিন।

এদিন এই প্যাকেজের ঘোষনা করেন লেফটেন্যান্ট জেনারেল (উপ-রাজ্যপাল) মনোজ সিনহা(Manoj Sinha)।একইসঙ্গে ব্যবসার প্রয়োজনে যাঁরা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছেন, আগামী ছ’মাসের জন্য সেই ঋণগ্রহীতাদের প্রত্যেককেই সুদের উপর ৫ শতাংশ করে ছাড় দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র।২০২১সালের মার্চ মাস পর্যন্ত ঋণগ্রহীতাদের কোন স্ট্যাম্প ডিউটি দিতে হবে না। করোনা আক্রমণে সংকটকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে অভিমত প্রকাশ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা ।