২০২৬-এর পালাবদলের পরই সিদ্ধান্ত! রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পশ্চিমবঙ্গ দিবসে সিলমোহর
Connect with us

ভাইরাল খবর

২০২৬-এর পালাবদলের পরই সিদ্ধান্ত! রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পশ্চিমবঙ্গ দিবসে সিলমোহর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ১ বৈশাখের পরিবর্তে ২০ জুনকে সরকারিভাবে ‘পশ্চিমবঙ্গ দিবস’ (West Bengal Day) হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ২০২৬ সালের রাজনৈতিক পালাবদলের পর এবার প্রথমবার সরকারি উদ্যোগে দিনটি রাজ্যজুড়ে উদযাপিত হবে। সূত্রের খবর, এই উপলক্ষে তারকেশ্বরে (Tarakeswar) আয়োজিত মূল অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদী।

রাজ্য সরকারের জারি করা নির্দেশিকা অনুযায়ী, ২০ জুন সমস্ত সরকারি দফতর, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় (University), পলিটেকনিক (Polytechnic) এবং আইটিআই (ITI) প্রতিষ্ঠানগুলিতে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। রাজ্যের ঐতিহ্য, সংস্কৃতি (Culture), ইতিহাস (History) ও বাংলা ভাগের প্রেক্ষাপট তুলে ধরতে সাংস্কৃতিক অনুষ্ঠান (Cultural Programme), প্রদর্শনী (Exhibition), সেমিনার (Seminar) এবং আলোচনা সভার আয়োজন করা হবে।

Directive to observe West Bengal Day at district level

রাজ্যের মুখ্যসচিবের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি জেলায় জেলাশাসককে (DM) চেয়ারপার্সন করে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। কমিটিতে পুলিশ সুপার (SP), শিক্ষা আধিকারিক, জনপ্রতিনিধি, বিধায়ক এবং সাংসদরাও সদস্য হিসেবে থাকবেন। গ্রন্থাগার (Library), সংগ্রহশালা (Museum) এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলিতেও জনসচেতনতামূলক কর্মসূচি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গের সৃষ্টি, বাংলা ভাগ এবং ১৯৪৭ সালের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আগামী দুই সপ্তাহ ধরে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে বিশেষ বক্তৃতা ও সেমিনারের আয়োজন করা হবে। মন্ত্রী জানান, তারকেশ্বরের ঐতিহাসিক সম্মেলন থেকেই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলা ভাগ সংক্রান্ত প্রস্তাব গ্রহণ করেছিলেন। সেই কারণেই তারকেশ্বরকে পশ্চিমবঙ্গ দিবসের মূল অনুষ্ঠানস্থল হিসেবে বেছে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে সীমিত পরিসরে এই দিনটি পালন করা হলেও, তৎকালীন রাজ্য সরকার ১ বৈশাখকে ‘বাংলা দিবস’ হিসেবে পালন করত। তবে নতুন সরকারের সিদ্ধান্তে এবার ২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল।

Advertisement
ads
Continue Reading
Advertisement