জাতীয় সড়কে পিকআপভ্যান এবং ট্রাক্টরের সংঘর্ষে মৃত ১
Connect with us

উত্তর দিনাজপুর

জাতীয় সড়কে পিকআপভ্যান এবং ট্রাক্টরের সংঘর্ষে মৃত ১

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ১৪ জানুয়ারী : পিকআপভ্যান এবং ট্রাক্টরের সংঘর্ষে মৃত্যু হল ১ ট্রাক্টর চালকের, আহত হল ২ জন। বৃহস্পতিবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ইটাহার থানার মারনাই অঞ্চলের কোয়ারপুর এলাকার জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ট্রাক্টর চালকের নাম পাগল সোরেন।

তার বাড়ি ইটাহার থানার কোয়ারপুর গ্রামে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ইটাহার থানার মারনাই অঞ্চলের কোয়ারপুর এলাকার বাসিন্দা পাগল সোরেন ট্রাক্টর চালিয়ে রায়গঞ্জের দিকে আসছিলেন। সেই সময় কোয়ারপুর এলাকায় একটি মাল বোঝাই পিকআপ ভ্যান হঠাৎই পেছন থেকে ধাক্কা মারলে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ট্রাক্টর চালকের। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ট্রাক্টর চালকের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইটাহার থানার বিশাল পুলিশবাহিনী। মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে দুর্ঘটনায় গুরুতর আহত পিকআপভ্যানের চালক ও সহকারী স্থানীয় চিকিৎসাকেন্দ্রে চিকিৎসাধীন। এঘটনায় সাময়িক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। পরবর্তীতে পুলিশ ওই গাড়ি দুটিকে আটক করে যান চলাচল স্বাভাবিক করে জাতীয় সড়কে।