চালু ই-পরিষেবা, খুশি সকল স্তরের পাঠকরা
Connect with us

উত্তর দিনাজপুর

চালু ই-পরিষেবা, খুশি সকল স্তরের পাঠকরা

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ১৪ জানুয়ারী : গ্রন্থাগার জ্ঞান আহরণের সহজ মাধ্যম। করোনা অতিমারির জেরে বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ রয়েছে গ্রন্থাগারগুলিও। তাই পাঠকদের বই পড়া ও প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহের জন্য গতানুগতিক পদ্ধতি থেকে বেড়িয়ে ই-পরিষেবা চালু করেছে জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ।

বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের গৌরাঙ্গ স্মৃতি পল্লি পাঠাগারের এক অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন গ্রন্থাগার পরিষেবা বিভাগের ডেপুটি ডিরেক্টর তপন কুমার বর্মন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গ্রন্থাগার আধিকারিক দেবব্রত দাস। গ্রন্থাগার পরিষেবা বিভাগের ডেপুটি ডিরেক্টর তপন কুমার বর্মন বলেন, সারা রাজ্যের ৭৯৬ টি গ্রন্থাগারে ই-পরিষেবা দিতে গ্রন্থাগার গুলিতে কম্পিউটারাইজড করা হয়েছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে ছাত্রছাত্রীরা যাতে দ্রুত সমস্ত তথ্য পায় এবং আগামী ৩১ শে জানুয়ারি টেট পরীক্ষার পরীক্ষার্থীরা যাতে গ্রন্থাগার থেকে সমস্ত তথ্য পায় তার ব্যবস্থা করা হবে বলে এদিন জানান গ্রন্থাগার পরিষেবা বিভাগের ডেপুটি ডিরেক্টর তপন কুমার বর্মন। যদিও পরিস্থিতি বিবেচনা করে খুব শীঘ্রই গ্রন্থাগারগুলি খোলা হবে বলে জানা গিয়েছে। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশী রাজ্যের সর্বস্তরের পাঠক পাঠিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা।