ভোটের খবর
সোমবারই প্রকাশ পাবে তৃণমূলের প্রার্থী তালিকা
নিউজ ডেস্ক , ০১ মার্চ : ইতিমধ্যেই ঘোষণা হয়েছে নির্বাচনের দিনলিপি। কিন্তু পশ্চিমবঙ্গে এখনও কোনও দলই প্রার্থী তালিকা প্রকাশ করেনি। তবে জানা যাচ্ছে, সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ কালীঘাটে দলনেত্রীর বাড়ি লাগোয়া অফিসে বৈঠক বসেছেন প্রার্থী বাছাই কমিটির সদস্যরা। এরপর বিকেলে সাংবাদিক সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করবেন তৃণমূল সুপ্রিমো।
তৃণমূলের প্রার্থী তালিকায় কারা স্থান পাবেন এ বার সে দিকে নজর থাকবে রাজ্যবাসীর। নতুন কোনও চমক কি অপেক্ষা করছে প্রার্থী তালিকায় তা নিয়েও শুরু হয়ে গিয়েছে জল্পনা। এ বারের নির্বাচনে নতুন প্রজন্মকে বেশি করে দলে টানার একটা লক্ষ্যে নেমেছে তৃণমূল। তাই এ ক্ষেত্রে নতুন প্রজন্মের মুখ কাদের করা হবে, বা আদৌ করা হবে কিনা সে দিকেও নজর থাকবে রাজ্যবাসীর।এবার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট কারা পাবেন, সেই প্রার্থী বাছাইয়ের জন্য ১২ সদস্যের একটি কমিটি গঠন করেছে তৃণমূল কংগ্রেস।উল্লেখ্য, অন্যান্যবার নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর একেবারেই পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। তবে ২০২১ এর বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের ক্ষেত্রে একটু ব্যতিক্রমী ঘাস শিবির। সোমবার প্রথম দফায় ৩০ টি বা তার চেয়ে বেশি আরও কয়েকটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। আর বাকি প্রার্থীদের নাম জানতে অপেক্ষা করতে হবে কিছুটা ৷ কারণ তাদের নাম দ্বিতীয় দফায় প্রকাশ করা হবে।সুত্রের খবর, ২৯৪ আসনে প্রার্থীদের নাম ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। কিন্তু ভোটের সময় গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতেই দফায় দফায় প্রার্থী তালিকা প্রকাশের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এবারের নির্বাচন কিছুটা হলেও আকর্ষণীয়। তাই শেষ হাসিটা কে হাসে সেদিকেই মুখে রাজ্যবাসী
