কি কারণে কালিয়াগঞ্জ থানায় বিক্ষোভ গ্রামবাসীদের?
Connect with us

উত্তর দিনাজপুর

কি কারণে কালিয়াগঞ্জ থানায় বিক্ষোভ গ্রামবাসীদের?

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , কালিয়াগঞ্জ , ১৪ ফেব্রুয়ারি : এক নাবালিকার রহস্যজনক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত যুবক জামিন পেয়ে যাওয়ায় থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো ক্ষুব্ধ গ্রামবাসীরা। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানা চত্বরে। জানা গেছে কিছুদিন আগে পুরিয়া মহেশপুর এলাকায় এক নাবালিকার রহস্যজনক মৃত্যু হয়।

এঘটনায় ভিন্ন সম্প্রদায়ের এক যুবকের বিরুদ্ধে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার পরিবারের সদস্যরা। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করলেও আদালতে সময়মতো চার্জশিট জমা না দেওয়ায় অভিযুক্ত যুবক জামিন পেয়ে যায় বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে রবিবার কালিয়াগঞ্জ থানা ঘেরাও করেন রাজবংশী সম্প্রদায়ের মানুষজন। গাভুর সঙ্গ নামে এক সংগঠনের সদস্যরা রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অবরুদ্ধ করে দেয় রাস্তা৷ সংগঠন নেতৃত্বের অভিযোগ, আমাদের সম্প্রদায়ের একটি নাবালিকার রহস্যজনক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ছিল ওই ভিন্ন সম্প্রদায়ের ওই যুবক। অথচ পুলিশ তাকে গ্রেফতার করলেও ঘটনার তদন্তকারী অফিসার নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট জমা না দিতে পারায় আদালত জামিন দিয়ে দেয় অভিযুক্তকে। অবিলম্বে ১২ ঘন্টার মধ্যে অভিযুক্ত যুবককে গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে৷ এদিকে এঘটনার প্রেক্ষিতে গ্রামবাসীদের পক্ষ থেকে কালিয়াগঞ্জ থানায় ডেপুটেশন প্রদান করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ওই নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। পরে ওই নাবালিকা আত্মঘাতী হয়।