রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে ভোট বয়কটের হুমকি গ্রামবাসীদের
Connect with us

দক্ষিণ দিনাজপুর

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে ভোট বয়কটের হুমকি গ্রামবাসীদের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , বুনিয়াদপুর, ১৩ : দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের নুরপুর থেকে মহদীপুর পর্যন্ত ছয় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।

স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত পাকা রাস্তা না হওয়ায় ক্ষোভ ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। পাশাপাশি ৩৪ বছরের বাম ও দশ বছরের তৃণমূল জামানাতেও রাস্তা না হওয়ায় ভোটের আগে সেই ক্ষোভ কার্যত আগুনে ঘি ঢেলেছে। আর সেকারণেই আসন্ন বিধানসভা নির্বাচন বয়কটের হুমকি দিয়েছেন গ্রামবাসীরা। জানা গেছে এই রাস্তা দিয়ে প্রতিদিন ৭ টি গ্রামের বাসিন্দারা চলাচল করেন। কিন্তু রাস্তা পাকা না হওয়ায় প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের৷ প্রতিবাদে মঙ্গলবার ভোট বয়কটের ডাক দেওয়ার পাশাপাশি বংশীহারি ব্লকের নূরপুর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা৷ প্রায় ২ ঘন্টা ধরে অবরোধ চলে। ফলে স্তব্ধ হয়ে যায় বংশীহারি থেকে মহিপাল যাওয়ার রাস্তা৷ পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।