গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হাসপাতালের এক কর্মী
Connect with us

দক্ষিণ দিনাজপুর

গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হাসপাতালের এক কর্মী

Dipa Chakraborty

Published

on

ছবি সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর, ০৯ মে   :  গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো হাসপাতালের এক কর্মী। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর হাসপাতালের বটতলা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে মৃত ঐ কর্মীর নাম আকলিমা খাতুন(২৫)। তার বাড়ি কুশমন্ডি থানার শিবকৃষ্ণপুর এলাকায়। মৃত যুবতী গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মী ছিলেন।পরিবারের সদস্যরা জানিয়েছেন,কর্মক্ষেত্রে আকলিমা হাসপাতাল পাড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।শনিবার গভীর রাতে অজ্ঞাত কারণে গলায় ওড়না দিয়ে আত্মঘাতী হয়। রবিবার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে জন্য মর্গে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Continue Reading
Advertisement