করণদিঘীতে ব্রাউন সুগারসহ দুই মাদক পাচারকারী গ্রেপ্তার
Connect with us

উত্তর দিনাজপুর

করণদিঘীতে ব্রাউন সুগারসহ দুই মাদক পাচারকারী গ্রেপ্তার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: করনদিঘী (Karandighi) থানার পুলিশ বৃহস্পতিবার (Thursday) অভিযান চালিয়ে দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে ২০২ গ্রাম ব্রাউন সুগার (brown sugar) উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পাচারের কাজে ব্যবহার করা একটি স্করপিও (Scorpio) গাড়িও আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবরের ভিত্তিতে করণদিঘীর কামাত (Kamat) এলাকায় অভিযান চালানো হয়। ওই এলাকায় একটি স্করপিও গাড়ি আটক করে তল্লাশি চালানো হলে উদ্ধার হয় ২০২ গ্রাম ব্রাউন সুগার। ধৃতরা হলেন ডালখোলা (Dalkhola) এলাকার মাদক পাচারকারী সঞ্জয় সরকার (Sanjay Sarkar) ও মধুমোহন দে (Madhumohan De)।

করণদিঘী থানার পুলিশ জানিয়েছে, ডালখোলা থেকে মাদক সরবরাহের উদ্দেশ্যে পাচারকারীরা কামাত গ্রামে আসেন। ধৃত দুজনকে বৃহস্পতিবার রায়গঞ্জ (Raiganj) আদালতে (court) তোলা হয়। পুলিশ অভিযানটি একটি সফল অভিযান হিসেবে বিবেচনা করছে এবং এ ধরনের মাদক চক্র নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

Developer