চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটে ঘোষণা নতুন প্রকল্প! শিক্ষিত বেকারদের জন্য যুবসাথী, মাসে কত পাবেন জানেন?
Connect with us

ভাইরাল খবর

চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটে ঘোষণা নতুন প্রকল্প! শিক্ষিত বেকারদের জন্য যুবসাথী, মাসে কত পাবেন জানেন?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: রাজ্যের (West Bengal) শিক্ষিত বেকার (educated unemployed) যুবসমাজের জন্য নতুন প্রকল্প ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন তৃণমূল সরকার (TMC Government)। অন্তর্বর্তী বাজেটে (interim budget) ‘যুবসাথী’ (Yuva Sathi) নামে নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে।

এই প্রকল্পের আওতায় কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক পাঁচ বছর মাসে ১৫০০ টাকা (₹1500 per month) আর্থিক সাহায্য দেওয়া হবে। প্রকল্পটি চলতি বছরের ১৫ আগস্ট থেকে কার্যকর হবে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বাজেট বক্তৃতায় (budget speech) জানান, যুব সমাজকে কর্মসংস্থানের (employment) পথে দিশা দেখাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বাজেট নথিতে প্রকল্পের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। কারা এই সুবিধা পাবেন তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবং কিছু শর্ত (eligibility conditions)ও সংযোজন করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি রাজ্যের শিক্ষিত যুবসমাজকে সহায়তা করার পাশাপাশি যুব ভোটব্যাঙ্ককে শক্ত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Advertisement
ads