নির্বাচনে ধর্মের নামে সুড়সুড়ি দেওয়া হচ্ছে -নাম না করে বিজেপিকে কটাক্ষ দেবের
Connect with us

দক্ষিণ দিনাজপুর

নির্বাচনে ধর্মের নামে সুড়সুড়ি দেওয়া হচ্ছে -নাম না করে বিজেপিকে কটাক্ষ দেবের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১৯ এপ্রিল : বালুরঘাট বিধানসভার তৃণমূল প্রার্থী শেখর দাশগুপ্তর সমর্থনে জনসভা করলেন দলীয় সাংসদ ও অভিনেতা দেব।

সোমবার বেলা সাড়ে এগারোটায় বালুরঘাট বিধানসভার কামারপাড়া এলাকায় নামে দেবের কপ্টার। দেব তথা তৃণমূল সাংসদ দীপক অধিকারীকে দেখতে তরুণ প্রজন্মের ভিড় উপচে পড়ে জনসভায়৷ এদিন করোনা রোধে মানুষকে সচেতন করতে দেব জমায়েত সকলকে মাস্ক পরার অনুরোধ করে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, এই নির্বাচন কোনো মন্দির, মসজিদ নির্মাণের ভোট নয়, রাজ্যের উন্নয়নের ভোট। ধর্মের সুড়সুড়ি দিয়ে নির্বাচন হয় না। যদি ধর্ম জেতে, তাহলে মানুষ হেরে যাবে। একইদিনে হরিরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রর সমর্থনে অভিনেতা দেবের জনসভা অনুষ্ঠিত হলো বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে। এদিন বুনিয়াদপুর স্টেডিয়ামে হেলিপ্যাডে নামে দেবের কপ্টার। রুপোলী পর্দার এই জনপ্রিয় অভিনেতাকে দেখতে প্রচুর সাধারণ মানুষ ভিড় করে জনসভায়৷ ফলে বুনিয়াদপুর মালদা ও রায়গঞ্জে রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভিড় সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়।