উত্তর দিনাজপুর
নদীতে স্নান করতে নেমে মৃত্যু দুই ভাই এর। চাঞ্চল্য ইটাহারে
ইটাহার, ১১জুন : নদীর জলে স্নান করতে নেমে মৃত্যু হল দুই নাবালকের। শুক্রবার এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ইটাহার ব্লকের মারনাই অঞ্চলের বিষ্টুপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত দুই শিশুর নাম ইমাম হোসেন ও ইকবাল হোসেন।
স্হানীয় সূত্রে জানা গিয়েছে এলাকার বাসিন্দা রেজাউল হক ও রেহেমূল হকের তিন শিশু সন্তান শুক্রবার বাড়ির পাশে মহানন্দা নদীর জলে নামে খেলার জন্য। আচমকাই জলে তলিয়ে যায় তিনজন। চিৎকার,চেঁচামেচি শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ফিরদউসি খাতুন কে উদ্ধার করলেও মৃত্যু হয় ইমাম হোসেন (৭) ও ইকবাল হোসেন(৮) এর। মৃতদেহগুলি উদ্ধারের জন্য স্পীড বোর্ড ও ডুবুরী নামানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ইটাহার বিধান সভার বিধায়ক মোশারফ হোসেন, ইটাহার থানার আইসি দিপঙ্কর বিশ্বাস, পঞ্চায়েত প্রধান লক্ষি রবিদাস সহ অন্যান্যরা। বিধায়ক মোসারফ হোসেন বলেন,” অত্যন্ত মর্মান্তিক ঘটনা। সমবেদনা জানানোর ভাষা নেই। মৃত দুই শিশুর পরিবারকে সবদিক থেকে সহযোগিতা করবো।
