উত্তর দিনাজপুর
জাল মদ সন্দেহে বেশ কিছু বিদেশি কোম্পানির মদ উদ্ধার ডালখোলা থানার পুলিশের :-
ডালখোলা, ১১জুন : তল্লাশি চালিয়ে একটি লরি থেকে প্রচুর পরিমাণে নকল বিদেশী মদের বোতল উদ্ধার করল উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার পুলিশ। জানা গিয়েছে, প্রায় ৫০ টি কার্টুন বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত বিপুল পরিমাণ ওই বিদেশী মদের বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষ ৬০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে স্থানীয় বিধানপল্লী এলাকায় নির্মীয়মান আন্ডারপাসের নীচে একটি লরিতে তল্লাশি চালিয়ে পুলিশ নকল নানা ব্র্যান্ডের বিদেশী মদের বোতল উদ্ধার করে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।উল্লেখ্য, পাচারের আগে লক্ষাধিক টাকার জাল মদ আটক করলো ডালখোলা থানার পুলিশ।বৃহস্পতিবার রাতে ডালখোলা পৌরসভার বিধানপল্লী এলাকার একটি ট্রাক থেকে ওই জাল মদ উদ্ধার করার পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় ওই ট্রাকটিকে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ আধিকারিকেরা।জানা যায়, ডালখোলা থানার এক অফিসার তল্লাশি করতে বিধানপল্লীতে যায়। সে সময় বিধানপল্লীতে নির্মিয়মান আন্ডারপাশের নীচে থাকা একটি ট্রাকের ড্রাইভার পুলিশের গাড়ি দেখতে পেয়ে পালিয়ে যায়। সে সময় দায়িত্বে থাকা ওই পুলিশ অফিসারের সন্দেহ হলে তিনি তার সহকর্মীদের নিয়ে ওই ট্রাকটিতে তল্লাশি শুরু করে। তল্লাশি করলে ওই ট্রাক থেকে প্রচুর পরিমান বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ বাজেয়াপ্ত করে পুলিশ। ইসলামপুর পুলিশ জেলার সুপার শচীন মক্কর বলেন, রাতে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৫০ কার্টুন বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মদের বাজারমূল্য আনুমানিক ৩ লক্ষ ৬০ হাজার টাকা। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া মদ জাল বলেই মনে করা হচ্ছে। পুলিশের গাড়ি দেখা মাত্রই ওই গাড়ির চালক পালিয়ে যাওয়ার কারণে এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। তবে আটক হওয়া গাড়ির নম্বর দেখে ওই গাড়ির মালিক ও চালকের নামে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
