তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Connect with us

রাজনীতি

তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৭ মার্চ : তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ীতে হামলা চালানোর পাশাপাশি তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর করার অভিযোগ উঠল বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে।

শনিবার রাতে ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে দিনহাটার ভেটাগুড়িতে। জানা যায়, বহুদিন ধরেই ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দখলদারি নিয়ে বিবাদ চলছিল স্থানীয় তৃণমূল ও বিজেপির মধ্যে। তারই জেরে শনিবার রাতে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের পাশাপাশি তৃণমূলের ভেটাগুড়ি এক নম্বর অঞ্চল সভাপতি অনন্ত বর্মনের বাড়িতেও বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা হামলা চালায় বলে অভিযোগ। এদিন কার্যালয়ে থাকা চেয়ার টেবিল ভাঙচুরের পাশাপাশি ফ্লেক্স, ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির বিরুদ্ধে৷ যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Continue Reading
Advertisement ads