রাজনীতি
ব্রিগেড সমাবেশে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী
নিউজ ডেস্ক , ০৭ মার্চ : প্রত্যাশামতোই রবিবার মোদির ব্রিগেড সমাবেশে যোগ দিলেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। এদিন ব্রিগেড সমাবেশের মঞ্চে উঠে প্রথমে বিজেপি নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,আপনারা শান্ত হউন। আমাকে কিছু বলার সুযোগ দিন।
যদিও প্রধানমন্ত্রী উপস্থিত হওয়ার আগেই মঞ্চে চলে আসেন বলিউডের সুপারস্টার ও রাজ্যসভার প্রাক্তন সদস্য মিঠুন চক্রবর্তী। উল্লেখ্য আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক শক্তি যাচাই করতে ব্রিগেড সমাবেশের সিদ্ধান্ত নেয় বঙ্গ বিজেপি। সেই মতো এই সমাবেশ সফল করতে প্রায় ১৫ দিন ধরে দলীয় কর্মসূচি চালিয়ে গেছে বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা। প্রকাশিত হয়েছে বিজেপির কিছু প্রার্থী তালিকা। স্বাভাবিকভাবেই ব্রিগেড সমাবেশ থেকে কি বার্তা দেন প্রধানমন্ত্রী, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন বাংলার আপামর মানুষজন।
