"নির্বাচনে ২৭০ আসন পাবে তৃণমূল" -মদন মিত্র
Connect with us

রাজনীতি

“নির্বাচনে ২৭০ আসন পাবে তৃণমূল” -মদন মিত্র

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৩ জানুয়ারী : দীর্ঘদিন পর ফের রাজনীতিতে সক্রিয় তৃণমূল নেতা মদন মিত্র। রবিবার খড়দহে তৃণমূলের সভা থেকে বিজেপিকে হুঙ্কার দেন তিনি। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এদিন খড়দহে সভা করে তৃণমূল।

সেখানে দাঁড়িয়ে তৃণমূল নেতা মদন মিত্র বলেন, ‘চমকে ধমকে আমাদের লাভ নেই। কারণ আমরা চমকাইতলা করেছি। সেখানে আমরা লড়েছি। আমি বলে গেলাম ২৭০-এর বেশি আসন নিয়ে এবার তৃণমূল ক্ষমতায় আসবে।’ এই দাবিও এদিন করেছেন মদন মিত্র। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘১৫ মে-র পর ঠিক হবে দিল্লি নয়, কলকাতা দিল্লিকে কন্ট্রোল করবে। শুভেন্দু অধিকারী তুমি শুনে রাখ।’ মদন মিত্রের বক্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।