মন্ত্রীত্ব ত্যাগ লক্ষ্মীরতন শুল্কর, জল্পনা রাজনৈতিক মহলে
Connect with us

রাজনীতি

মন্ত্রীত্ব ত্যাগ লক্ষ্মীরতন শুল্কর, জল্পনা রাজনৈতিক মহলে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৫ জানুয়ারী : ক্রীড়া প্রতিমন্ত্রী থেকে পদত্যাগ করলেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্ল। এঘটনায় আলোড়ন ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বিধায়ক পদ না ছাড়লেও কেন তিনি মন্ত্রীত্ব ছেড়ে দিলেন তা নিয়ে উঠছে প্রশ্ন।

তবে বিশেষ সূত্রে জানা গেছে, রাজনীতি থেকে নাকি অবসর নিচ্ছেন লক্ষ্মীরতন শুল্ক। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নাকি সেকথা জানিয়েছেন তিনি। কিন্তু ধোঁয়াশা কাটছে না তাঁকে নিয়ে। অন্য দলে যাবেন কি না তাও পরিষ্কার নয়। এদিকে আরও এক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়েও সন্দিহান ঘাসফুল শিবির। শুভেন্দু অধিকারীর পথে হেঁটে তিনিও বিজেপিতে যোগ দেবেন কি না তা নিয়েও ক্রমশঃ জল্পনা বাড়ছে৷ লক্ষ্মীরতন শুল্ক আগামীদিনে কী করতে চান তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Continue Reading
Advertisement