মালদা
প্রার্থী অপছন্দের জেরে বিজেপির বিক্ষোভ গাজোলে
নিজস্ব সংবাদদাতা , গাজোল , ১৯ মার্চ : প্রার্থী তালিকা প্রকাশ পাওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি সমর্থকরা। বৃহস্পতিবার ১৪৮টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয় বিজেপি-র তরফে।
আর এদিনও প্রার্থী তালিকা ঘোষণার পরই বিভিন্ন জায়গায় বিক্ষোভ ফেটে পড়েন পদ্ম শিবিরের কর্মীরা। প্রার্থী অপছন্দের জেরে বিজেপি কর্মীদের বিক্ষোভ অব্যাহত মালদা জেলার গাজোলে। বৃহস্পতিবার গাজোল বিধানসভার বিজেপির প্রার্থী চিন্ময় দেব বর্মনের নাম প্রকাশ্যে আসতেই অসন্তোষ সৃষ্টি হয় দলীয় কর্মীদের মধ্যে। এদিন রাতে গাজোলের কদুবাড়ি এলাকায় অবস্থিত সংগঠনের দলীয় কার্যালয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি দলের ব্যানার জ্বালিয়ে প্রার্থীর বিরুদ্ধে স্লোগান দেন সংগঠনের কর্মী সমর্থকরা।
