এবারে তৃণমূল কংগ্রেসে ফেরার আর্জি জানালেন মালদার আদিবাসী বিজেপি নেত্রী সরলা মুর্মূ।
Connect with us

মালদা

এবারে তৃণমূল কংগ্রেসে ফেরার আর্জি জানালেন মালদার আদিবাসী বিজেপি নেত্রী সরলা মুর্মূ।

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মালদা , ২৩ মে : এবারে তৃণমূল কংগ্রেসে ফেরার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিলেন মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সরলা মুর্মু ।

উল্লেখ্য ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বর্তমান মালদা জেলা পরিষদের সদস্যা সরলা মুর্মু। যদিও তাকে হবিবপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল দলের পক্ষ থেকে। কিন্তু আশ্চর্যজনকভাবে প্রার্থী তালিকা ঘোষণার পরেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সরলাদেবী। কিন্তু বিধানসভা নির্বাচনে বিজেপি প্রত্যাশিত ফল না করায় দলত্যাগী অনেকের মত সরলা মূর্মুও তৃণমূলে ফিরে আসতে চেয়ে দলনেত্রীর কাছে আর্জি জানিয়েছেন। সোনালী গুহ অমল আচার্যের পর মালদা জেলার এই আদিবাসী নেত্রী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য আর্জি জানান।এই বিষয়ে পুরাতন মালদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিভূতি ভুষণ ঘোষ জানান, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সরলা মূর্মু আবার দলে ফিরতে চাইছেন শোনা যাচ্ছে। দল তাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছিল। তাকে মালদা জেলা পরিষদের সভাধিপতি করা হয়। বর্তমানে তিনি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ ছিলেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২০২১ বিধানসভা নির্বাচনে প্রার্থীও করা হয় তাকে। কিন্তু এরপরেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কে ছেড়ে বিজেপিতে যোগ দেন। যদিও তার যোগদানের বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার জেলা ও রাজ্য নেতৃত্ব নেবে। অন্যদিকেএই বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মৌসুম নূর জানান, অনেকেই তৃণমূল কংগ্রেসে ফিরতে চাইছে। সরলা মূর্মূকে জেলা পরিষদের সভাধিপতি করার পাশাপাশি বিধানসভার আসনে প্রার্থীও করা হয়। কিন্তু দলের প্রতি অসম্মান প্রদর্শন করে তিনি চলে যান। সুতরাং তাকে ফেরানো হবে কিনা তা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঠিক করবেন।

Continue Reading
Advertisement