শব্দবাজির আতঙ্কে কলকাতা মেট্রোয় কুকুর! ভিডিও ভাইরাল, বিবৃতি দিল মেট্রো কর্তৃপক্ষ
Connect with us

ভারতীয় রেল

শব্দবাজির আতঙ্কে কলকাতা মেট্রোয় কুকুর! ভিডিও ভাইরাল, বিবৃতি দিল মেট্রো কর্তৃপক্ষ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কালীপুজোর (Kali Puja) রাতে শহরের আকাশে বাজির (Firecrackers) দাপট, আর মাটির নীচে চলন্ত মেট্রোয় (Kolkata Metro) দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য—একটি পথকুকুর (Stray Dog)।

বাঁশদ্রোণী (Bansdroni) স্টেশনের একটি মেট্রো ট্রেনের (Metro Train) ভিতরে একটি কুকুরকে ছোটাছুটি করতে দেখা যায়, যা দেখে অবাক হয়ে যান যাত্রীরা। কুকুরটি কিছুক্ষণ দৌড়াদৌড়ির পর যাত্রীদের পায়ের কাছে বসে পড়ে। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায়। প্রশ্ন ওঠে, কালীপুজোর রাতে এত নিরাপত্তা সত্ত্বেও একটি পথকুকুর কীভাবে ঢুকে পড়ল চলন্ত মেট্রোয়?

 

View this post on Instagram

 

A post shared by Baajpakhi (@baaj_pakhi)

Advertisement
ads

এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (Metro Authorities) একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করে। তারা জানায়, বাজির শব্দে আতঙ্কিত হয়ে একাধিক পথকুকুর আশ্রয় নেয় বিভিন্ন মেট্রো স্টেশনে। এর মধ্যে একটি কুকুর কোনওভাবে একটি ট্রেনে ঢুকে পড়ে।

বিবৃতিতে আরও জানানো হয়, যাত্রীদের যেন কোনও সমস্যা না হয় তা নিশ্চিত করেই কুকুরটিকে বের করে আনা হয়। সেইসঙ্গে জানানো হয়, কোনও প্রাণীর ক্ষতি না করেই (Without Harming Any Animal) সংশোধনমূলক ব্যবস্থা (Corrective Measures) নেওয়া হয়েছে।

Advertisement
ads

উল্লেখ্য, প্রতি বছর দীপাবলি বা কালীপুজোর সময় শব্দবাজির কারণে পশুদের আতঙ্কিত হওয়ার ঘটনা নতুন নয়। বিশেষ করে কুকুর ও বেড়ালদের ক্ষেত্রে এই ভয় আরও প্রবল হয়। পশুপ্রেমীদের বারবার অনুরোধ সত্ত্বেও শব্দবাজির চল কমছে না শহর জুড়ে

এবছর কালীপুজোর রাতে মেট্রো পরিষেবা দীর্ঘ সময় পর্যন্ত চালু ছিল, যাত্রীসংখ্যা তুলনায় কম থাকলেও এই অস্বাভাবিক ঘটনাটি নজরে আসে বহু যাত্রীর। এর মাধ্যমে শহরের শব্দদূষণ ও তার পরিণতি নিয়ে ফের একবার আলোচনায় এল কালীপুজোর রাতের বাস্তব চিত্র।

Continue Reading
Advertisement