ইচ্ছে থাকলেও উপায় নেই। চিকিৎসকদের অনুমতি না মেলায় নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী
Connect with us

ভোটের খবর

ইচ্ছে থাকলেও উপায় নেই। চিকিৎসকদের অনুমতি না মেলায় নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৬ এপ্রিল : দেশের পাশাপাশি রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে এবার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শরীর আগের তুলনায় সুস্থ। কিন্তু মেলেনি চিকিৎসকদের ছাড়পত্র৷

তাই একুশের বিধানসভায় ভোট দিতে পারলেন না তিনি। অসুস্থতার কারণে এর আগে লোকসভাতেও ভোট দিতে যেতে পারেননি। তবে, বিধানসভায় এই প্রথম ভোট দিতে পারলেন না বুদ্ধদেব ভট্টাচার্য।বালিগঞ্জ কেন্দ্রের ভোটার তিনি। পাম অ্যাভিনিউর বাড়িতেই থাকবেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী হওয়ার কারণে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন না।২০১৬-র বিধানসভা নির্বাচন অবধি স্ত্রী মীরা ভট্টাচার্য ও কন্যা সুচেতনার সঙ্গে ভোট দিতে যেতেন বুদ্ধবাবু। তবে তাঁর COPD সমস্যা থাকায়, বিশেষত এই করোনার দ্বিতীয় ঢেউয়ে চিকিৎসকরা তাঁকে বাড়ি থেকে বেরোনোর অনুমতি কিছুতেই দেবেন না, তা বলা বাহুল্য।দলের তরফে নির্বাচন কমিশনের কাছে বুদ্ধদেববাবুর ভোট নেওয়ার আবেদন জানানো হয়েছিল। তবে বুদ্ধদেববাবুর বয়স ৮০ বছর না হওয়ায় নির্বাচন কমিশন সেই ব্যবস্থা করতে পারেনি।

Continue Reading
Advertisement