অশীতিপর ভোটারদের ভোটকেন্দ্রে পৌঁছে দিতে নয়া উদ্যোগ নির্বাচন কমিশনের
Connect with us

ভোটের খবর

অশীতিপর ভোটারদের ভোটকেন্দ্রে পৌঁছে দিতে নয়া উদ্যোগ নির্বাচন কমিশনের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৫ এপ্রিল : করোনা আবহেই রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে প্রবীণ ভোটারদের নিরাপদে ভোটকেন্দ্রে পৌঁছে দিতে নয়া উদ্যোগ গ্রহণ করল নির্বাচন কমিশন।করোনাকালে সোমবার সপ্তম দফার নির্বাচন এর মধ্যে রয়েছে কলকাতার চার কেন্দ্র (কলকাতার বন্দর, ভবানীপুর, রাসবিহারী ও বালিগঞ্জ)।

এই চার কেন্দ্রের প্রবীণ ভোটাররা উবার নামক বেসরকারি সংস্থার ক্যাবে করে ভোটকেন্দ্রে পৌঁছলে ভাড়া চুকিয়ে দেবে কমিশন।কমিশন সূত্রে খবর, এই কেন্দ্রের প্রবীণ ভোটররা বুথে ভোট দিতে গেলে তাঁদের বিনামূল্যে উবর ক্যাবের সুবিধা দেবে কমিশন। ভোট কেন্দ্রে যাতায়াতের জন্য একটি প্রোমো কোড দেওয়া হবে। তাতে সর্বোচ্চ ৪০০ টাকার সুবিধা পাওয়া যাবে। তা ব্যবহার করে ওই ভোটাররা উবর নিয়ে ভোট দিয়ে আসতে পারবেন।অ্যাপ ক্যাব সংস্থা উবরের সঙ্গে কমিশনের চুক্তি অনুযায়ী, যে বয়স্ক ভোটাররা বুথে যেতে চান, নিজেদের ফোন এবং এপিক নম্বর দিয়ে ১৯০৫ – এই নম্বরে ফোন করে বুক করবেন। তাঁকে একটি প্রোমো কোড (promo code) দেওয়া হবে। কিছুক্ষণের মধ্যে উবরের তরফে একটি গাড়ি পাঠিয়ে ভোটারকে বুথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। সেসময় এই প্রোমো কোড দেখাতে হবে। গোটা পরিষেবাই মিলবে বিনামূল্যে। এর জন্য ভোটারকে উবরকে কোনও টাকা দিতে হবে না।