পড়াতে এসে ছাত্রের মাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে
Connect with us

উত্তর দিনাজপুর

পড়াতে এসে ছাত্রের মাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ১৭ জানুয়ারী : বাড়িতে পড়াতে এসে ছাত্রের মাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল গৃ্হশিক্ষকের বিরুদ্ধে। এঘটনায় কোনও পথ না পেয়ে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করে ওই গৃহবধূ৷ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর ইটাহার থানার বেকিডাঙ্গা এলাকায়।

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ওই গৃহশিক্ষকের নাম খোকন বিশ্বাস। দীর্ঘদিন ধরেই এলাকার বাসিন্দা সুকুমার সেনের ছেলেকে বাড়িতে এসে পড়াত ওই যুবক। সেই সুযোগে গত ১৫ জানুয়ারি দুপুরে পড়াতে এসে ওই ছাত্রের মাকে জোরপূর্বক ওই যুবক ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ৷ ঘটনায় দিশেহারা হয়ে কেরোসিন তেল ঢেলে ওই গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করে। এরপর আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ওই মহিলাকে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরিস্থিতি অবনতি হওয়ায় তাঁকে সেখান থেকে মালদা মেডিক্যাল কলেজর বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়৷ বর্তমানে মালদা মেডিক্যাল কলেজে ভরতি রয়েছে। এঘটনায় ইটাহার থানায় ওই যুবক সহ দু’জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুকুমারবাবু। ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি তুলেছেন তিনি।
যদিও ঘটনার পর থেকে ফেরার অভিযুক্তরা৷ তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।