অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ, পথ অবরোধ ক্ষুব্ধ পরীক্ষার্থীদের
Connect with us

উত্তর দিনাজপুর

অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ, পথ অবরোধ ক্ষুব্ধ পরীক্ষার্থীদের

Dipa Chakraborty

Published

on

নিউজ  ডেস্ক , ১১ ডিসেম্বর : পরীক্ষার ফর্ম ফিলাপে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ এনে রাজ্য সড়ক অবরোধ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে।

শহরে ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য

জানা গিয়েছে, এদিন ইসলামপুর হাইস্কুলে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ফর্ম ফিলাপ চলছিল। ফর্ম ফিলাপ বাবদ চারশো টাকা দিতে হচ্ছিল। যদিও পরীক্ষার্থীদের অভিযোগ অন্যান্য স্কুলের থেকে এই টাকা পরিমাণ অনেকটাই বেশি। স্কুল কর্তৃপক্ষকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা কিছু জানায়নি। এরপরই ক্ষুব্ধ পড়ুয়ারা ইসলামপুর হাইস্কুলের সামনে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়।

মাতৃযান পরিষেবা না পেয়ে টোটোয় প্রসব প্রসূতীর

Advertisement
ads ads

যদিও পড়ুয়ারা জানিয়েছেন স্কুলের মূল দরজা নির্মাণের জন্যে তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছিলো বলে স্কুলের তরফে পরে জানানো হয়েছে। এনিয়েও ক্ষোভ প্রকাশ করে পড়ুয়ারা। এমনকী স্কুলে ঠিকমতো পঠনপাঠন না হওয়ারও অভিযোগ এনেছেন তারা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার পরীক্ষার্থীদের। যদিও এবিষয়ে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে কোন মন্তব্য করতে চাননি স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ সালিমুদ্দীন।