উত্তর দিনাজপুরের ইটাহারে বোমাবাজি, হতাহতের খবর নেই
Connect with us

উত্তর দিনাজপুর

উত্তর দিনাজপুরের ইটাহারে বোমাবাজি, হতাহতের খবর নেই

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ১৮ জানুয়ারী : রাতের অন্ধকারে এলাকাতে বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের ইটাহার থানার গুলন্দর দুই গ্রাম পঞ্চায়েত এলাকাতে। প্রায় দিনই ওই এলাকাতে বোমাবাজির ঘটনা ঘটছে বলে অভিযোগ গ্রামবাসীদের। রবিবার রাতেও এলাকাতেই বোমাবাজি হয়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জনমানসে। পুলিশি হস্তক্ষেপের দাবিতে সরব হয়েছেন তারা।

রাত-বিরাতে যখন-তখন এলাকাতে বোমাবাজির ঘটনা ঘটছে৷ বোমাবাজির আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে উত্তর দিনাজপুরের ইটাহার থানার গুলন্দর দুই গ্রাম পঞ্চায়েতের গুলন্দর গ্রামে চলছে এমনই অসামাজিক কার্যকলাপ৷ গ্রামবাসীদের অভিযোগ গ্রামের ভেতরে বহিরাগত দুষ্কৃতীদের তাণ্ডব চলছে অনেকদিন ধরেই। অন্ধকার নেমে এলেই স্থানীয় মাঠে-ময়দানে বসে মদ ও জুয়ার আসর৷ এরপরেই চলে বোমাবাজি। রবিবার রাতেও গ্রামের মাঝখানে বোমাবাজির ঘটনা ঘটে। কে বা কারা শান্তিপূর্ণ গ্রামকে অশান্ত করার চেষ্টা করছে তা নিয়ে উঠছে প্রশ্ন। গ্রামবাসীরা জানিয়েছেন বাইরে থেকে অপরিচিত লোকজনের আনাগোনা বাড়ছে এলাকায়। সন্ধ্যা হলেই গ্রামে একের পর এক বোমা পড়ছে। প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও দিনের পর দিন অত্যাচার বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন তারা। কে বা কারা কী উদ্দেশ্য গ্রামে তাণ্ডব চালাচ্ছে তা বুঝে উঠতে পারছেন না গ্রামবাসীরা। এত বোমাই বা কোথা থেকে আসছে এনিয়েও উঠছে প্রশ্ন। গোটা ঘটনায় এলাকাতে পুলিশ প্রশাসনের নজরদারির দাবি তুলেছেন গ্রামবাসীরা।

Continue Reading
Advertisement