নারী নির্যাতন রুখতে পুলিশের হাতে ‘ফ্রি হ্যান্ড’! বিধানসভায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Connect with us

ভাইরাল খবর

নারী নির্যাতন রুখতে পুলিশের হাতে ‘ফ্রি হ্যান্ড’! বিধানসভায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নারী নির্যাতন (Women Abuse) এবং মহিলাদের নিরাপত্তা (Women Safety) নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ বিধানসভায় স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের বাজেটের (Budget) জবাবি ভাষণে তিনি জানিয়ে দেন, মহিলাদের উপর কোনও ধরনের অত্যাচারের ঘটনা ঘটলে পুলিশকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, কোনও কন্যা বা মহিলার উপর অন্যায় হলে কোনও নির্দেশের অপেক্ষা করার প্রয়োজন নেই। পুলিশকে নিজের মতো করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন ও সরকার সবসময় নির্যাতিতাদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে নারী সুরক্ষা, শিশুদের নিরাপত্তা (Child Safety) এবং আইনশৃঙ্খলা (Law and Order) পরিস্থিতিকে বিশেষ গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যের প্রতিটি নারী ও শিশুর নিরাপত্তা সরকারের অন্যতম অগ্রাধিকার।

এদিন বক্তব্যে আরজি কর হাসপাতালের (RG Kar Hospital) ঘটনার প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, ওই ঘটনায় গুরুত্বপূর্ণ নথি দীর্ঘদিন আটকে রাখা হয়েছিল। পাশাপাশি এই বিষয় নিয়ে তৎকালীন সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এরপর দিল্লির নির্ভয়া কাণ্ডের (Nirbhaya Case) প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, সেখানে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তদের শাস্তি কার্যকর করা হয়েছিল। তাঁর প্রশ্ন, পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের ঘটনায় একই ধরনের কঠোর ব্যবস্থা কেন নেওয়া হয়নি।

মুখ্যমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার কোনও নারী নির্যাতনের ঘটনাকে হালকাভাবে দেখবে না। আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে কোনও মহিলা একা নন। সরকার তাঁদের পাশে রয়েছে এবং প্রয়োজন হলে প্রশাসন দ্রুত পদক্ষেপ করবে।

Advertisement
ads ads

স্বরাষ্ট্র দফতরের বাজেট আলোচনায় নারী সুরক্ষা নিয়ে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য রাজনৈতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Continue Reading
Advertisement ads