ট্রেন পৌঁছলো না দিল্লি, বাসে করে দিল্লির উদ্দেশ্যে কৃষকেরা
Connect with us

দেশ

ট্রেন পৌঁছলো না দিল্লি, বাসে করে দিল্লির উদ্দেশ্যে কৃষকেরা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০২ ফেব্রুয়ারি : কৃষকদের লক্ষ্য ছিলো দিল্লি। সেইমতো আন্দোলনে যোগ দিতে দিল্লি যাচ্ছিলেন কৃষকেরা, কিন্তু সেই ট্রেনই পৌঁছলো না দিল্লিতে। এঘটনায় রীতিমতো ক্ষুব্ধ আন্দোলনে যোগ দিতে যাওয়া কৃষকেরা।

পাঞ্জাবের কৃষকদের অভিযোগ, আন্দোলনকারী কৃষকদের রাজধানী দিল্লিতে পৌঁছতে না দেওয়ায় জন্যই ট্রেনের নির্ধারিত রুট সংক্ষেপ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। যদিও কৃষকদের এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ রেল কর্তৃপক্ষ। তাদের দাবি মূলত যান্ত্রিক কারণেই এই সিদ্ধান্ত। উল্লেখ্য, ট্রেনটি দিল্লি হয়ে যাওয়ার কথা থাকলেও সেটি রোহতক থেকেই রুট বদল করে চালানোর সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। পাশাপাশি আরেকটি ট্রেন গন্তব্যে পৌঁছানোর আগেই সেই ট্রেনটিও থামিয়ে দেওয়া হলো বাহাদুরগড়েই। যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ কৃষকরা। যদিও কৃষকেরা পরবর্তীতে বাসে করেই আন্দোলনস্থলের উদ্দেশ্যে রওনা দেন। আন্দোলনে যোগ দিতে যাওয়া কৃষকদের অভিযোগ, তাদের আন্দোলনে বাধা দিতেই পরিকল্পনামাফিক এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও এবিষয়ে রেল কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, যান্ত্রিক গোলযোগের কারণে এই রুট পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। সমস্যাগুলির সমাধান হয়েছে। পরবর্তীতে আবার নির্দিষ্ট রুট মেনেই ট্রেন চলবে।