ধানবোঝাই আঁটি নিয়ে খাঁড়ি পেরোতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল কৃষকের, সহায়তার আশ্বাস বিধায়কের
Connect with us

মালদা

ধানবোঝাই আঁটি নিয়ে খাঁড়ি পেরোতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল কৃষকের, সহায়তার আশ্বাস বিধায়কের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, চাঁচল, ১ জুন : জমি থেকে ধান আনতে গিয়ে খাঁড়িতে তলিয়ে মৃত্যু হল এক কৃষকের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে চাঁচল ২ নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের খানপুর গ্রামে৷ পুলিশ ও স্থানীয়সুত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম আসিদুর রহমান। এদিন জমি থেকে ধানের আঁটি মাথায় নিয়ে খাঁড়ি পেরোনোর সময় জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় তাঁর।

এলাকাবাসীরা তার মৃতদেহটি জলে ভাসতে দেখে। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠায় । খবর পেয়ে মৃত কৃষকের পরিবারের সঙ্গে দেখা করেন চাঁচলের মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। দুঃস্থ পরিবারটিকে সবরকম সাহায্য প্রদানের আশ্বাস দিয়েছেন তিনি।বিধায়ক আব্দুর রহিম বক্সী বলেন, মৃত কৃষক আসিদুরের পরিবারটি ভীষণ গরিব৷ তার নিজের জমিজায়গা নেই৷ অন্যের জমিতে শ্রমিকের কাজ করত সে৷ বৃষ্টিতে মালিকের জমির ধান কেটে বাড়িতে নিয়ে যাওয়ার কাজ করছিল আসিদুর।ধানের আঁটি মাথায় নিয়ে খাঁড়ি পেরোনোর সময় তলিয়ে মৃত্যু হয় তাঁর৷ খুবই মর্মান্তিক ঘটনা৷ পরিবারটিকে প্রয়োজনীয় সাহায্য প্রদান করেছেন তিনি। পাশাপাশি তারা যাতে সবরকম সরকারী সহযোগীতা পায় সেজন্য তিনি উদ্যোগী হবেন বলে জানিয়েছেন তিনি।