কৃষক সম্মান নিধির টাকা পেলেন এরাজ্যের কৃষকরা
Connect with us

রাজ্যের খবর

কৃষক সম্মান নিধির টাকা পেলেন এরাজ্যের কৃষকরা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৪ মে : অবশেষে কৃষক সম্মান নিধির টাকা পেলেন বাংলার কৃষকরা। শুক্রবার অর্থাৎ ১৪ মে থেকে বাংলার প্রায় ৭ লক্ষ কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি সেই টাকা পাঠিয়ে দেওয়া হয়।

সূত্রের খবর, মোট তিন কিস্তিতে ২ হাজার টাকা করে দেওয়া হবে কৃষকদের অ্যাকাউন্টে। উল্লেখ্য এদিনই কৃষকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, কৃষক সম্মান নিধির আবেদন করেছিলেন বাংলার প্রায় ৪০ লক্ষ কৃষক। তাঁদের মধ্যে মাত্র ৭ লক্ষ কৃষক টাকা পাবেন। এদিন সকাল ১১টা থেকেই টাকা পাঠানো শুরু হয়ে যায়। সদ্য বাংলায় বিধানসভা ভোটে প্রায় সমস্ত নির্বাচনী প্রচারেই কৃষক সম্মান নিধির টাকা প্রদানের প্রতিশ্রুতিই দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু অমিত শাহ সকলেই। ভোট-পর্ব মিটে যাওয়ার পর এবার টাকা প্রদানের পালা। যদিও নির্বাচনে বিজেপি পরাজিত হয়েছে। ফলে প্রতিশ্রুতি রাখার ক্ষেত্রে আর টালবাহানার কোনো জায়গা কার্যত নেই বলে দাবি তৃণমূলের। আর সেকারণেই কৃষক সম্মান নিধির টাকা চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দিল মোদী সরকার। তবে সরকারে পুনরায় এসে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরই এই সিদ্ধান্ত নেয় কেন্দ্র।